এক পলক দেখাতেই কি প্রেম হয়

মেট্রো, ক্যাফে, লিফট কিংবা রাস্তায় হঠাৎ কোনো অচেনা মানুষের সঙ্গে চোখাচোখি হওয়া মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই অনেকের মনে অদ্ভুত এক অনুভূতি তৈরি হয়। কখনো সেই অনুভূতি সেখানেই থেমে যায়, আবার কখনো দীর্ঘ সময় ধরে মনে গেঁথে থাকে। এমনকি সেই অচেনা মুখ আর দেখা না হলেও, তার ছবি যেন বারবার ভেসে ওঠে মনের পর্দায়। তার সঙ্গে কথা বলা তো দূরের কথা, তার নামটুকুও জানেন না। হয়তো আর কখনোই দেখা হয়নি সেই মানুষটির সঙ্গে। এই এক পলকের চোখাচোখি, এই অচেনা অথচ গভীর অনুভূতির নামই এখন প্রেমের ভাষায় পরিচিত ‘আইকনট্যাক্টশিপ’ নামে। আইকনট্যাক্টশিপ কী? আইকনট্যাক্টশিপ বলতে বোঝায় এমন এক মানসিক ও আবেগঘন অবস্থা, যেখানে দু’জন অচেনা মানুষের মধ্যে শুধু চোখের যোগাযোগের মাধ্যমে একটি কল্পনাভিত্তিক সম্পর্কের অনুভূতি তৈরি হয়। এখানে কোনো কথা হয় না, পরিচয় হয় না, তবুও মনে হতে পারে-এই মানুষটির সঙ্গে হয়তো কিছু একটা হতে পারত। এই অনুভূতিটি বাস্তব সম্পর্কের চেয়ে অনেক বেশি কল্পনাভিত্তিক। কারণ এখানে ব্যক্তি বাস্তব মানুষটিকে নয়, বরং তার নিজের কল্পনায় তৈরি করা একটি চরিত্রকে ভালোবাসতে শুরু করেন। যেভাবে গড়ে ওঠে এই অনুভূতি মানুষের চোখের যোগাযোগ বা আই

এক পলক দেখাতেই কি প্রেম হয়

মেট্রো, ক্যাফে, লিফট কিংবা রাস্তায় হঠাৎ কোনো অচেনা মানুষের সঙ্গে চোখাচোখি হওয়া মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই অনেকের মনে অদ্ভুত এক অনুভূতি তৈরি হয়। কখনো সেই অনুভূতি সেখানেই থেমে যায়, আবার কখনো দীর্ঘ সময় ধরে মনে গেঁথে থাকে। এমনকি সেই অচেনা মুখ আর দেখা না হলেও, তার ছবি যেন বারবার ভেসে ওঠে মনের পর্দায়।

তার সঙ্গে কথা বলা তো দূরের কথা, তার নামটুকুও জানেন না। হয়তো আর কখনোই দেখা হয়নি সেই মানুষটির সঙ্গে। এই এক পলকের চোখাচোখি, এই অচেনা অথচ গভীর অনুভূতির নামই এখন প্রেমের ভাষায় পরিচিত ‘আইকনট্যাক্টশিপ’ নামে।

jago

আইকনট্যাক্টশিপ কী?

আইকনট্যাক্টশিপ বলতে বোঝায় এমন এক মানসিক ও আবেগঘন অবস্থা, যেখানে দু’জন অচেনা মানুষের মধ্যে শুধু চোখের যোগাযোগের মাধ্যমে একটি কল্পনাভিত্তিক সম্পর্কের অনুভূতি তৈরি হয়। এখানে কোনো কথা হয় না, পরিচয় হয় না, তবুও মনে হতে পারে-এই মানুষটির সঙ্গে হয়তো কিছু একটা হতে পারত।

এই অনুভূতিটি বাস্তব সম্পর্কের চেয়ে অনেক বেশি কল্পনাভিত্তিক। কারণ এখানে ব্যক্তি বাস্তব মানুষটিকে নয়, বরং তার নিজের কল্পনায় তৈরি করা একটি চরিত্রকে ভালোবাসতে শুরু করেন।

যেভাবে গড়ে ওঠে এই অনুভূতি

মানুষের চোখের যোগাযোগ বা আই কনট্যাক্ট একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক সংকেত। কোনো অচেনা মানুষের সঙ্গে কিছুক্ষণ চোখাচোখি হলে শরীরে হালকা উত্তেজনা তৈরি হয়, হৃদস্পন্দন বেড়ে যায় এবং মনোযোগ তীব্র হয়। মস্তিষ্ক তখন সেই মুহূর্তটিকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নেয়, যদিও বাস্তবে কোনো ঘটনা ঘটে না।

এরপর শুরু হয় ‘প্রজেকশন’ প্রক্রিয়া। যেহেতু সেই মানুষটিকে আপনি চেনেন না, তাই নিজের ইচ্ছা, একাকিত্ব বা আবেগ দিয়ে তার একটি কল্পিত পরিচয় তৈরি করে ফেলেন। কেউ যদি একা অনুভব করেন, তিনি ভাবতে পারেন অন্য মানুষটিও হয়তো একই রকম একা। আবার কেউ প্রেমের খোঁজে থাকলে, সেই দৃষ্টিতেই সম্ভাবনা খুঁজে পান।

মনোবিজ্ঞানের ভাষায় এটিকে অনেক সময় ‘জিরো ডেটা লিমেরেন্স’ বলা হয়। অর্থাৎ খুব সামান্য বা প্রায় কোনো তথ্য ছাড়াই একজন মানুষের প্রতি তীব্র আবেগ তৈরি হওয়া। এখানে বাস্তব তথ্যের চেয়ে কল্পনার ভূমিকা অনেক বেশি।

jago

এই অনুভূতি এখন কেন বেশি আলোচিত

আইকনট্যাক্টশিপ নতুন কোনো অনুভূতি নয়, তবে বর্তমান ডিজিটাল যুগে এটি নতুন নামে পরিচিতি পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নানা পোস্ট ভাইরাল হচ্ছে। অনেকেই নিজেদের এক পলকের চোখাচোখির অভিজ্ঞতা শেয়ার করছেন, যা অন্যদের মধ্যেও একই ধরনের অনুভূতির প্রাধান্য দিচ্ছে।

জটিল সম্পর্কের যুগে সহজ অনুভূতি

বিশেষজ্ঞদের মতে, আজকের ডেটিং সংস্কৃতি অনেক জটিল। সিচুয়েশনশিপ, টকিং স্টেজ, ঘোস্টিং, বেঞ্চিং-এসব শব্দ সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। সেখানে আইকনট্যাক্টশিপ একেবারে সহজ একটি আবেগ, যেখানে কোনো ব্যাখ্যা বা প্রতিশ্রুতি নেই।

এখানে কোনো মেসেজের উত্তর না পাওয়া, কোনো সম্পর্ক ভেঙে যাওয়া বা কোনো ভুল বোঝাবুঝির ঝামেলা নেই। শুধু একটি দৃষ্টি, আর তার সঙ্গে তৈরি হওয়া অনুভূতি।

jago

বাস্তবতা ও কল্পনার সীমারেখা

তবে এই অনুভূতির একটি সীমাবদ্ধতা আছে। সমস্যা তখনই তৈরি হতে পারে, যখন কল্পনার মানুষটি বাস্তব সম্পর্কের চেয়ে বেশি আকর্ষণীয় মনে হতে শুরু করে। এতে অনেক সময় বাস্তব সম্পর্ক বা দৈনন্দিন জীবনে প্রভাব পড়তে পারে। কারণ আইকনট্যাক্টশিপে যে মানুষটি থাকে, সে আসলে বাস্তব নয়, সে আপনার কল্পনায় তৈরি একটি প্রতিচ্ছবি। সে কোনো ভুল করেনি, কোনো বিরক্তিকর আচরণ করেনি, কোনো বাস্তব সমস্যাও তৈরি করেনি। তাই সে সবসময় নিখুঁত মনে হয়।

বিশেষজ্ঞদের মতে, আইকনট্যাক্টশিপকে বড় কোনো সিদ্ধান্ত বা গভীর সম্পর্ক হিসেবে না দেখে একটি ছোট, সুন্দর মানসিক অভিজ্ঞতা হিসেবে দেখা উচিত। এটি মানুষের আবেগ ও কল্পনাশক্তির একটি স্বাভাবিক প্রকাশ। সব চোখাচোখি প্রেমের শুরু নয়, তবে কিছু মুহূর্ত সত্যিই আমাদের মনে অদ্ভুত আলোড়ন তৈরি করে। সেই মুহূর্তগুলোই হয়তো জীবনের ছোট ছোট সৌন্দর্য, যা আমাদের অনুভূতির জগৎকে আরও সমৃদ্ধ করে।

সূত্র: সাইকোলজি টুডে, ভেরিওয়েল মাইন্ড, টাইমস অব ইন্ডিয়া

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow