এক ফোনেই দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাবেন যেভাবে

ব্যক্তিগত ও অফিসের যোগাযোগ আলাদা রাখতে অনেকেই দুটি মোবাইল নম্বর ব্যবহার করেন। এতদিন দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে আলাদা ফোন বা বিভিন্ন থার্ড-পার্টি পদ্ধতির ওপর নির্ভর করতে হতো। তবে এখন সেই ঝামেলা অনেকটাই কমেছে। হোয়াটসঅ্যাপের মাল্টি-অ্যাকাউন্ট সুবিধার মাধ্যমে একই স্মার্টফোনে দুটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করা সম্ভব। অ্যান্ড্রয়েড ও আইফোন-উভয় প্ল্যাটফর্মেই এই ফিচার ধাপে ধাপে চালু করা হয়েছে। দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের আগে যা জানা জরুরি প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ও সক্রিয় মোবাইল নম্বর থাকতে হবে। একই ডিভাইসে সর্বোচ্চ দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। দ্বিতীয় নম্বরটি ফিজিক্যাল সিম, ই-সিম অথবা সমর্থিত অন্য কোনো নম্বর হতে পারে। আরও পড়ুন হোয়াটসঅ্যাপে স্প্যাম কল এলে অটো সাইলেন্ট হবে, আসছে নতুন ফিচার অ্যান্ড্রয়েড ফোনে দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যুক্ত করবেন যেভাবে ১. হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলে সেটিংসে প্রবেশ করুন। ২. প্রোফাইল ছবির পাশে থাকা অ্যাকাউন্ট আইকনে ট্যাপ করুন। ৩. অ্যাড অ্যাকাউন্ট অপশন নির্বাচন করুন। ৪. শর্তাবলি (টার্ম অ্যান্ড প্রাইভেসি পলিস

এক ফোনেই দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাবেন যেভাবে

ব্যক্তিগত ও অফিসের যোগাযোগ আলাদা রাখতে অনেকেই দুটি মোবাইল নম্বর ব্যবহার করেন। এতদিন দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে আলাদা ফোন বা বিভিন্ন থার্ড-পার্টি পদ্ধতির ওপর নির্ভর করতে হতো। তবে এখন সেই ঝামেলা অনেকটাই কমেছে। হোয়াটসঅ্যাপের মাল্টি-অ্যাকাউন্ট সুবিধার মাধ্যমে একই স্মার্টফোনে দুটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করা সম্ভব। অ্যান্ড্রয়েড ও আইফোন-উভয় প্ল্যাটফর্মেই এই ফিচার ধাপে ধাপে চালু করা হয়েছে।

দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের আগে যা জানা জরুরি

  • প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ও সক্রিয় মোবাইল নম্বর থাকতে হবে।
  • একই ডিভাইসে সর্বোচ্চ দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।
  • দ্বিতীয় নম্বরটি ফিজিক্যাল সিম, ই-সিম অথবা সমর্থিত অন্য কোনো নম্বর হতে পারে।

অ্যান্ড্রয়েড ফোনে দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যুক্ত করবেন যেভাবে

  • ১. হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলে সেটিংসে প্রবেশ করুন।
  • ২. প্রোফাইল ছবির পাশে থাকা অ্যাকাউন্ট আইকনে ট্যাপ করুন।
  • ৩. অ্যাড অ্যাকাউন্ট অপশন নির্বাচন করুন।
  • ৪. শর্তাবলি (টার্ম অ্যান্ড প্রাইভেসি পলিসি) গ্রহণ করুন।
  • ৫. দেশের নাম নির্বাচন করে দ্বিতীয় মোবাইল নম্বর লিখুন।
  • ৬. এসএমএস বা ফোন কলে পাওয়া ওটিপি দিয়ে নম্বরটি যাচাই করুন।
  • ৭. ভেরিফিকেশন শেষ হলেই দ্বিতীয় অ্যাকাউন্ট ব্যবহার শুরু করতে পারবেন।

আইফোনে দ্বিতীয় অ্যাকাউন্ট যোগ করার নিয়ম

  • ১. হোয়াটসঅ্যাপ খুলে নিচের সেটিংস ট্যাবে যান।
  • ২. প্রোফাইলের পাশে থাকা অ্যাড অ্যাকাউন্ট (+) অপশনে ট্যাপ করুন।
  • ৩. দেশের নাম নির্বাচন করে দ্বিতীয় নম্বর লিখুন।
  • ৪. এসএমএস বা কলের মাধ্যমে পাওয়া ওটিপি দিয়ে নম্বর ভেরিফাই করুন।
  • ৫. সেটআপ সম্পন্ন হলে একই ফোনেই দুটি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।

দুটি অ্যাকাউন্টের মধ্যে পরিবর্তন করবেন কীভাবে?

দুটি অ্যাকাউন্ট যুক্ত হওয়ার পর সেটিংস থেকে প্রোফাইলের পাশের অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করলেই সহজে এক অ্যাকাউন্ট থেকে অন্যটিতে পরিবর্তন করা যাবে। এতে ব্যক্তিগত ও অফিসের চ্যাট আলাদা রাখা সহজ হবে এবং দুটি ফোন বহনের প্রয়োজনও থাকবে না।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow