এক বছর আগে মৃত্যু, ঘরেই পড়ে ছিল নারীর কঙ্কাল

ভারতের বেঙ্গালুরুর একটি বাড়ি থেকে ৫২ বছর বয়সী এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রায় এক বছর আগে ওই নারীর মৃত্যু হয়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে বাড়ির ভেতরেই পড়ে ছিল তার মরদেহ। শনিবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বেঙ্গালুরুর বাগালাগুন্টে এলাকার হাভানুর লে-আউটে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম দাক্ষায়িণী। পুলিশ জানায়, দাক্ষায়িণী ওই বাড়িতে একাই বসবাস করতেন। প্রায় ১০ বছর আগে তার স্বামী উমেশ মারা যান। এরপর ক্যানসারে মৃত্যু হয় তাদের ছেলের। স্বামী ও সন্তানকে হারানোর পর তিনি বিষণ্নতায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, প্রায় এক বছর আগে দাক্ষায়িণীর মৃত্যু হয়। এ সময় তার মেয়ে ও জামাইও বাড়িটিতে আসেননি। ফলে দীর্ঘদিন ধরে তার মৃত্যুর বিষয়টি কারও নজরে আসেনি। খবর পেয়ে বাগালাগুন্টে থানার পুলিশ ওই বাড়িতে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যুর কারণ ও পরিস্থিতি জানতে তদন্ত শুরু করা হয়। দাক্ষায়িণীর মৃত্যুর বিষয়টি এত দীর্ঘ সময় কীভাবে অজানা ছিল, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সূত্র: এনডিটিভি

এক বছর আগে মৃত্যু, ঘরেই পড়ে ছিল নারীর কঙ্কাল

ভারতের বেঙ্গালুরুর একটি বাড়ি থেকে ৫২ বছর বয়সী এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রায় এক বছর আগে ওই নারীর মৃত্যু হয়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে বাড়ির ভেতরেই পড়ে ছিল তার মরদেহ।

শনিবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বেঙ্গালুরুর বাগালাগুন্টে এলাকার হাভানুর লে-আউটে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম দাক্ষায়িণী।

পুলিশ জানায়, দাক্ষায়িণী ওই বাড়িতে একাই বসবাস করতেন। প্রায় ১০ বছর আগে তার স্বামী উমেশ মারা যান। এরপর ক্যানসারে মৃত্যু হয় তাদের ছেলের। স্বামী ও সন্তানকে হারানোর পর তিনি বিষণ্নতায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

তদন্তকারীদের ধারণা, প্রায় এক বছর আগে দাক্ষায়িণীর মৃত্যু হয়। এ সময় তার মেয়ে ও জামাইও বাড়িটিতে আসেননি। ফলে দীর্ঘদিন ধরে তার মৃত্যুর বিষয়টি কারও নজরে আসেনি।

খবর পেয়ে বাগালাগুন্টে থানার পুলিশ ওই বাড়িতে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যুর কারণ ও পরিস্থিতি জানতে তদন্ত শুরু করা হয়।

দাক্ষায়িণীর মৃত্যুর বিষয়টি এত দীর্ঘ সময় কীভাবে অজানা ছিল, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সূত্র: এনডিটিভি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow