এক বছর পর বিসিবির সঙ্গে চুক্তি বাতিল কার্যকর হলো সৈকতের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের চুক্তির আনুষ্ঠানিক সমাপ্তি হতে যাচ্ছে। প্রায় এক বছর আগে জমা দেওয়া তার পদত্যাগপত্র অবশেষে ২০২৬ সালের এপ্রিলে কার্যকর করা হয়েছে বলে বিশ্বস্ত একটি সূত্র নিশ্চিত করেছে। ঘটনার শুরু ২০২৫ সালের ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালে। ওই বছরের ২১ এপ্রিল বিসিবির চুক্তিভিত্তিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য পদত্যাগপত্র জমা দেন সৈকত। তবে সে সময় বোর্ড তার আবেদন গ্রহণ করেনি এবং তিনি আগের মতোই চুক্তির আওতায় থেকে দায়িত্ব পালন ও বেতন-ভাতা পেতে থাকেন। শেষ পর্যন্ত এক বছর পর এসে সেই পদত্যাগ কার্যকর করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে আম্পায়ার্স বিভাগের এক কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেননি। তিনি জানান, এমন তথ্য তারও জানা আছে, তবে এ বিষয়ে নিশ্চিত নন। সূত্রের দাবি, সৈকত নিজেও আর বিসিবির চুক্তিভিত্তিক কাঠামোয় থাকতে আগ্রহী নন। তবে দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং চালিয়ে যেতে চান তিনি। বর্তমানে তিনি আইসিসির এলিট প্যানেলের সদস্য হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত দায়িত্ব পালন করছেন। এসকেডি/এমএমআর

এক বছর পর বিসিবির সঙ্গে চুক্তি বাতিল কার্যকর হলো সৈকতের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের চুক্তির আনুষ্ঠানিক সমাপ্তি হতে যাচ্ছে। প্রায় এক বছর আগে জমা দেওয়া তার পদত্যাগপত্র অবশেষে ২০২৬ সালের এপ্রিলে কার্যকর করা হয়েছে বলে বিশ্বস্ত একটি সূত্র নিশ্চিত করেছে।

ঘটনার শুরু ২০২৫ সালের ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালে। ওই বছরের ২১ এপ্রিল বিসিবির চুক্তিভিত্তিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য পদত্যাগপত্র জমা দেন সৈকত। তবে সে সময় বোর্ড তার আবেদন গ্রহণ করেনি এবং তিনি আগের মতোই চুক্তির আওতায় থেকে দায়িত্ব পালন ও বেতন-ভাতা পেতে থাকেন।

শেষ পর্যন্ত এক বছর পর এসে সেই পদত্যাগ কার্যকর করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে আম্পায়ার্স বিভাগের এক কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেননি। তিনি জানান, এমন তথ্য তারও জানা আছে, তবে এ বিষয়ে নিশ্চিত নন।

সূত্রের দাবি, সৈকত নিজেও আর বিসিবির চুক্তিভিত্তিক কাঠামোয় থাকতে আগ্রহী নন। তবে দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং চালিয়ে যেতে চান তিনি। বর্তমানে তিনি আইসিসির এলিট প্যানেলের সদস্য হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত দায়িত্ব পালন করছেন।

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow