এক বছরে বদলে দিলেন সমীকরণ, থালাপতির জয়ের নেপথ্যে কে এই পরামর্শক

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের নবগঠিত তামিলগা ভেত্রি কাজগামের (টিভিকে) জয় সময়ের ব্যাপার। ইতোমধ্যে ১০০ আসনে এগিয়ে রয়েছে বিজয়ের দল। কার পরামর্শে মাত্র এক বছরের ব্যবধানে নাটকীয়ভাবে রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে ঐতিহাসিক জয়ের পথে এগিয়ে রয়েছেন ‘থালাপতি’ বিজয়? সর্বশেষ ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দেখা গেছে, টিভিকের এই ঐতিহাসিক জয়ের নেপথ্যে রয়েছেন প্রশান্ত কিশোর। কে এই প্রশান্ত কিশোর রাজনৈতিক পরামর্শ থেকে ময়দানের রাজনীতিতে নেমে বড়সড় হোচট খান প্রবীণ রাজনৈতিক প্রশান্ত কিশোর। আবার পুরনো পেশায় ফের সাফল্যের শীর্ষে পিকে। নিজের মতো বেহাল দশা হতে দিলেন না বিজয়কে। রাজনীতিতে প্রথমবার নেমেই ঐতিহাসিক জয় হাসিলের নেপথ্যে বড় ভূমিকা রেখেছে প্রশান্ত কিশোর। খবর সংবাদ প্রতিদিন রাজনৈতিক পরামর্শদাতা পিকে তার কাজ সুচারুভাবে করেছে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে।  তবে ২০২১ সালে বাংলায় তৃণমূলকে জেতানোর পর তিনি সেই কাজটা ছেড়ে বিহারে জন সুরাজ শুরু করেন। শুরুর দিকে তার জনসভা-মিছিলে ব্যাপক ভিড় হচ্ছিল। সোশ্যাল মিডিয়াতেও চরম জনপ্রিয়তা পান তিনি। কিন্তু ২০২৫ বিহার বিধানসভায় মুখ থুবড়ে

এক বছরে বদলে দিলেন সমীকরণ, থালাপতির জয়ের নেপথ্যে কে এই পরামর্শক

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের নবগঠিত তামিলগা ভেত্রি কাজগামের (টিভিকে) জয় সময়ের ব্যাপার। ইতোমধ্যে ১০০ আসনে এগিয়ে রয়েছে বিজয়ের দল। কার পরামর্শে মাত্র এক বছরের ব্যবধানে নাটকীয়ভাবে রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে ঐতিহাসিক জয়ের পথে এগিয়ে রয়েছেন ‘থালাপতি’ বিজয়?

সর্বশেষ ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দেখা গেছে, টিভিকের এই ঐতিহাসিক জয়ের নেপথ্যে রয়েছেন প্রশান্ত কিশোর।

কে এই প্রশান্ত কিশোর

রাজনৈতিক পরামর্শ থেকে ময়দানের রাজনীতিতে নেমে বড়সড় হোচট খান প্রবীণ রাজনৈতিক প্রশান্ত কিশোর। আবার পুরনো পেশায় ফের সাফল্যের শীর্ষে পিকে। নিজের মতো বেহাল দশা হতে দিলেন না বিজয়কে।

রাজনীতিতে প্রথমবার নেমেই ঐতিহাসিক জয় হাসিলের নেপথ্যে বড় ভূমিকা রেখেছে প্রশান্ত কিশোর। খবর সংবাদ প্রতিদিন
রাজনৈতিক পরামর্শদাতা পিকে তার কাজ সুচারুভাবে করেছে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে। 

তবে ২০২১ সালে বাংলায় তৃণমূলকে জেতানোর পর তিনি সেই কাজটা ছেড়ে বিহারে জন সুরাজ শুরু করেন। শুরুর দিকে তার জনসভা-মিছিলে ব্যাপক ভিড় হচ্ছিল।

সোশ্যাল মিডিয়াতেও চরম জনপ্রিয়তা পান তিনি। কিন্তু ২০২৫ বিহার বিধানসভায় মুখ থুবড়ে পড়ে পিকের সেই দল। ক্ষুরধার রাজনৈতিক মস্তিষ্কের প্রশান্ত হয়তো বুঝে যান, মাঠে নেমে রাজনীতি তাঁর কাজ নয়। বরং পরামর্শ দাতা হিসেবেই বেশি মানায় তাকে।

গেল বছর থালাপতি বিজয় অভিনয় ছেড়ে রাজনীতি যোগ দিয়ে দল গঠন করলে তার পরামর্শদাতা হিসাবে কাজ শুরু করে পিকে।

চমকপ্রদভাবে এক বছরের মধ্যে পোড় খাওয়া রাজনৈতিক মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে তামিলনাড়ু মসনদ থেকে হটিয়ে নবাগত টিভিকেকে এনে দিলেন অপ্রত্যাশিত জয়।

বিজয়ের সঙ্গে যোগ দিয়েই লোকচক্ষুর আড়ালে থেকে নীরবে কাজ শুরু করেন। নিজের রাজনৈতিক সফরে যে যে ভুলগুলি করেছিলেন। সেগুলি বিজয় না করেন, সেটা নিশ্চিত করে দেন প্রশান্ত। তিনি বিজয়কে বুঝিয়ে দেন, শুধু বড়বড় জনসভা করলে হবে না। সংগঠন মজবুত করতে হবে। দলের আদর্শগত জায়গা তৈরি করতে হবে। মানুষের কাছে স্পষ্ট ধারণা দিতে হবে তার রাজনৈতিক ভিশনের। সেই কাজগুলি বিজয় সফলভাবে করেছেন। 

তার ফল আজ তামিলের ইতিহাস লেখা হলো নতুন করে। পরিস্থিতি বিবেচনায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার জোর সম্ভাবনা বিজয়ের। 

প্রশান্ত অবশ্য এক বছর আগেই বলে দিয়েছিলেন, বিজয়কে তিনি জেতাবেন। গেল বছরের ফেব্রুয়ারির রসিকতা আজ যেনো সত্যি হতে চলেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow