এক মাস বয়সি কন্যার মুখ দেখা হলো না বাবা শামীমের

সংসারে সচ্ছলতা ফেরাতে আট মাস আগে শামীম হোসেন গর্ভবতী স্ত্রীকে রেখে পাড়ি জমান সৌদি আরবে। একমাত্র সন্তানের বয়স বর্তমানে এক মাস। অনেক স্বপ্ন ছিল দেশে ফিরে মেয়েকে কোলে নিয়ে আদর করবেন। কিন্তু ভাগ্যের নির্মল পরিহাস, মেয়েকে আর আদর করা হলো না বাবার। এদিকে স্বামীর মৃত্যুর খবরে শোকে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী মিতু বেগম। নিহত শামীম হোসেনের বাড়ি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় এলাকায়। তার বাবার মো. জাকির হোসেন। নিহতের পরিবার জানায়, পাঁচবছর আগে পার্শ্ববর্তী হালতি খোলাবাড়িয়া এলাকায় মিতু নামে এক মেয়েকে বিয়ে করেন শামীম হোসেন। বিয়ের পর সন্তান না হওয়ায় অনেক ডাক্তার-কবিরাজ দেখিয়েছেন। এরপর দীর্ঘ চার বছর পর স্ত্রী গর্ভবতী হন। গর্ভবতী স্ত্রীকে রেখে প্রবাস জীবনে পাড়ি জমান শামীম। সন্তান হওয়ার খবরে অনেক খুশি হয়েছিলেন শামীম। নিহতের মা শাহীনুর বেগম কান্নাকন্ঠে বলেন, সরকারের কাছে আবেদন, আমার সন্তানের মরদেহ আমাদের কাছে দ্রুত ফিরিয়ে দেন। অনেক আশা নিয়ে আমার সন্তান সৌদিতে গিয়েছিল। আমার এক মাস বয়সি নাতনি তার বাবার জীবিত মুখটা দেখতে পেল না। সরকার যেন আমার নাতনির ভবিষ্যতের জন্য কিছু করে দেয়। নলডাঙ্গা উপজেলা ন

এক মাস বয়সি কন্যার মুখ দেখা হলো না বাবা শামীমের

সংসারে সচ্ছলতা ফেরাতে আট মাস আগে শামীম হোসেন গর্ভবতী স্ত্রীকে রেখে পাড়ি জমান সৌদি আরবে। একমাত্র সন্তানের বয়স বর্তমানে এক মাস। অনেক স্বপ্ন ছিল দেশে ফিরে মেয়েকে কোলে নিয়ে আদর করবেন। কিন্তু ভাগ্যের নির্মল পরিহাস, মেয়েকে আর আদর করা হলো না বাবার।

এদিকে স্বামীর মৃত্যুর খবরে শোকে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী মিতু বেগম।

নিহত শামীম হোসেনের বাড়ি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় এলাকায়। তার বাবার মো. জাকির হোসেন।

নিহতের পরিবার জানায়, পাঁচবছর আগে পার্শ্ববর্তী হালতি খোলাবাড়িয়া এলাকায় মিতু নামে এক মেয়েকে বিয়ে করেন শামীম হোসেন। বিয়ের পর সন্তান না হওয়ায় অনেক ডাক্তার-কবিরাজ দেখিয়েছেন। এরপর দীর্ঘ চার বছর পর স্ত্রী গর্ভবতী হন। গর্ভবতী স্ত্রীকে রেখে প্রবাস জীবনে পাড়ি জমান শামীম। সন্তান হওয়ার খবরে অনেক খুশি হয়েছিলেন শামীম।

নিহতের মা শাহীনুর বেগম কান্নাকন্ঠে বলেন, সরকারের কাছে আবেদন, আমার সন্তানের মরদেহ আমাদের কাছে দ্রুত ফিরিয়ে দেন। অনেক আশা নিয়ে আমার সন্তান সৌদিতে গিয়েছিল। আমার এক মাস বয়সি নাতনি তার বাবার জীবিত মুখটা দেখতে পেল না। সরকার যেন আমার নাতনির ভবিষ্যতের জন্য কিছু করে দেয়।

এক মাস বয়সি কন্যার মুখ দেখা হলো না বাবা শামীমের

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান খান জানান, ঘটনাটি জানার পরই জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তাদের বাড়িতে রওনা হয়েছে। নিহত পরিবারের কোনো সহযোগিতার প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে। মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছে দিতে সরকার কাজ শুরু করেছে।

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় কর্মরত অবস্থায় আগুনে পুড়ে নাটোরের নলডাঙ্গার তিন প্রবাসীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- নাটোরে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের শ্রীপুরপাড়া গ্রামের মো. রাব্বানীর ছেলে সাব্বির হোসেন শুভ, দিঘীরপাড় এলাকার মো. জাকির হোসেনের ছেলে শামীম হোসেন এবং মহিষডাঙ্গা এলাকার আসলাম শেখের ছেলে রবিউল আউয়াল হৃদয়।

রেজাউল করিম রেজা/কেজে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow