এক মাসে সীমান্তে তিন দেশের ৪৯০ নাগরিক আটক

গত মে মাসে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের ৪৯০ জন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে ৯২ জন বাংলাদেশি নাগরিক। আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করেছে বিজিবি। বুধবার (১০ জুন) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, চলতি বছরের মে মাসে সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৮ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৯২ জন বাংলাদেশি নাগরিক, ৬ জন ভারতীয় নাগরিক ও মিয়ানমারের ৩৯২ জন নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, একই সময়ে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭৭ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। কেআর/ইএ

এক মাসে সীমান্তে তিন দেশের ৪৯০ নাগরিক আটক

গত মে মাসে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের ৪৯০ জন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে ৯২ জন বাংলাদেশি নাগরিক।

আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করেছে বিজিবি।

বুধবার (১০ জুন) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের মে মাসে সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৮ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৯২ জন বাংলাদেশি নাগরিক, ৬ জন ভারতীয় নাগরিক ও মিয়ানমারের ৩৯২ জন নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, একই সময়ে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭৭ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

কেআর/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow