এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী ট্যাংকার জাহাজ এমটি নিনেমিয়া বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে বর্তমানে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। আগামীকাল বুধবার (১৭ জুন) জাহাজটি বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটির তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউএইয়ের ফুজাইরাহ বন্দর থেকে অপরিশোধিত তেল নিয়ে এমটি নিনেমিয়া বাংলাদেশে আসছে। এর আগে গত ৬ মে ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একই জাহাজ চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছিল। দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এমটি নিনেমিয়া তেল নিয়ে দেশে আসছে। এদিকে গত মাসের মাঝামাঝি সময়ে ইউএই থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী এমটি ফসিল নামের আরেকটি ট্যাংকার বাংলাদেশে পৌঁছায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) আমদানি করা এসব অপরিশোধিত তেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে এ পরিশোধন করা হবে। সূত্র আরও জানায়, নিয়মিত তেল আমদানির কারণে শোধনাগারটির উৎপাদন কার
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী ট্যাংকার জাহাজ এমটি নিনেমিয়া বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে বর্তমানে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। আগামীকাল বুধবার (১৭ জুন) জাহাজটি বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
জাহাজটির তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউএইয়ের ফুজাইরাহ বন্দর থেকে অপরিশোধিত তেল নিয়ে এমটি নিনেমিয়া বাংলাদেশে আসছে।
এর আগে গত ৬ মে ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একই জাহাজ চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছিল। দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এমটি নিনেমিয়া তেল নিয়ে দেশে আসছে।
এদিকে গত মাসের মাঝামাঝি সময়ে ইউএই থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী এমটি ফসিল নামের আরেকটি ট্যাংকার বাংলাদেশে পৌঁছায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) আমদানি করা এসব অপরিশোধিত তেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে এ পরিশোধন করা হবে।
সূত্র আরও জানায়, নিয়মিত তেল আমদানির কারণে শোধনাগারটির উৎপাদন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থাও স্থিতিশীল রয়েছে।
What's Your Reaction?