এক হাতে বন্ধুক তার আরেক হাতে প্রেমিকা

প্রকাশ হয়েছে পোস্টার। সেখানে দেখা গেল যুবক দাঁড়িয়ে আছেন। তার এক হাতে বন্ধুক। আরেক হাতে তিনি আগলে রেখেছেন প্রেমিকাকে। বছরের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি ‘খান তোমহারা’। সেই ছবির পোস্টারেই এভাবে ধরা দিলেন পাকিস্তানি অভিনেতা বিলাল আশরাফ। পোস্টারে তার সঙ্গে আছেন মায়া আলি। অ্যাকশন ও নায়কোচিত গল্পে ভরপুর এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিলাল। তার বিপরীতেই দেখা যাবে মায়াকে। নির্মাতা এহতেশামউদ্দিনের এই সিনেমার টিজার গত নভেম্বরে প্রকাশের পর দীর্ঘ সময় কোনো আপডেট পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার নতুন পোস্টার প্রকাশের মধ্য দিয়ে সেই নীরবতা ভাঙলো। পোস্টারে দেখা যায়, এক হাতে অ্যাসল্ট রাইফেল ধরে আছেন বিলাল আশরাফ। অন্য হাতে আগলে রেখেছেন মায়া আলিকে। পেছনে বিস্ফোরণের দৃশ্য। যা পুরো পোস্টারকে দিয়েছে তীব্র অ্যাকশনধর্মী আবহ। আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। টিজারেও ছিল বন্দুক, সংঘর্ষ আর প্রতিশোধের গল্প। বরফাচ্ছন্ন প্রেক্ষাপটে শুরু হওয়া সেই টিজারে শোনা যায় এক ভয়েসওভার। সেখানে ইউসুফ খান নামের এক চরিত্র নিজের লড়াই, প্রতিশোধ ও ন্যায় প্রতিষ্ঠার শপথের কথা বলে। সিনেমাটির অ্য

এক হাতে বন্ধুক তার আরেক হাতে প্রেমিকা

প্রকাশ হয়েছে পোস্টার। সেখানে দেখা গেল যুবক দাঁড়িয়ে আছেন। তার এক হাতে বন্ধুক। আরেক হাতে তিনি আগলে রেখেছেন প্রেমিকাকে। বছরের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি ‘খান তোমহারা’। সেই ছবির পোস্টারেই এভাবে ধরা দিলেন পাকিস্তানি অভিনেতা বিলাল আশরাফ।

পোস্টারে তার সঙ্গে আছেন মায়া আলি। অ্যাকশন ও নায়কোচিত গল্পে ভরপুর এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিলাল। তার বিপরীতেই দেখা যাবে মায়াকে।

নির্মাতা এহতেশামউদ্দিনের এই সিনেমার টিজার গত নভেম্বরে প্রকাশের পর দীর্ঘ সময় কোনো আপডেট পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার নতুন পোস্টার প্রকাশের মধ্য দিয়ে সেই নীরবতা ভাঙলো।

পোস্টারে দেখা যায়, এক হাতে অ্যাসল্ট রাইফেল ধরে আছেন বিলাল আশরাফ। অন্য হাতে আগলে রেখেছেন মায়া আলিকে। পেছনে বিস্ফোরণের দৃশ্য। যা পুরো পোস্টারকে দিয়েছে তীব্র অ্যাকশনধর্মী আবহ। আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

টিজারেও ছিল বন্দুক, সংঘর্ষ আর প্রতিশোধের গল্প। বরফাচ্ছন্ন প্রেক্ষাপটে শুরু হওয়া সেই টিজারে শোনা যায় এক ভয়েসওভার। সেখানে ইউসুফ খান নামের এক চরিত্র নিজের লড়াই, প্রতিশোধ ও ন্যায় প্রতিষ্ঠার শপথের কথা বলে।

সিনেমাটির অ্যাকশন দৃশ্যগুলো নির্মাণে যুক্ত ছিলেন আন্তর্জাতিক টিম। নিক খান ও হুসাইন আব্দুল্লাহর নেতৃত্বে এই টিম পাকিস্তানে এসে কয়েক মাস কাজ করেছেন। প্রায় ৭০ দিন ধরে শুধুমাত্র অ্যাকশন দৃশ্যের শুটিং সম্পন্ন করা হয়।

জানা গেছে, বিলাল আশরাফ নিজেই স্টান্ট করেছেন, কোনো ডাবল ব্যবহার করেননি। শুটিংয়ের সময় একাধিকবার আহতও হয়েছেন তিনি।

নির্মাতা এহতেশামউদ্দিন বলেন, ‘পাকিস্তানি সিনেমায় অ্যাকশন ঘরানার চেষ্টা আগে হয়েছে, তবে পূর্ণতা পায়নি। ‘খান তোমহারা’ সেই সীমাবদ্ধতা ভাঙার একটি প্রয়াস। এখানে নায়ক শুধু দূর থেকে দেখার মতো কেউ নয়, বরং এমন এক চরিত্র, যে দর্শককে নিজের লড়াইয়ের ভেতরে টেনে নেয়।’

ছবিটি দেশজুড়ে ব্যবসা করবে বলেও পাকিস্তানি পরিচালকের ধারণা।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow