একই মঞ্চে একসঙ্গে জায়েদ-মাহি

জনপ্রিয় অভিনেতা জায়েদ খান–এর সঞ্চালনায় আলোচিত টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ -এর নতুন পর্বে এবার অতিথি হিসেবে হাজির হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। এই প্রথমবারের মতো একই মঞ্চে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ‘ঠিকানা’ প্ল্যাটফর্মে। দর্শকদের জন্য আসন্ন এই পর্বটিতে থাকছে জমজমাট আড্ডা, নানা অজানা গল্প এবং তারকাদের ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা। ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে সাধারণত দেশ ও প্রবাসের পরিচিত মুখদের নিয়ে খোলামেলা আলোচনা ও বিনোদনধর্মী পরিবেশনা থাকে।  তবে এবারের পর্বে থাকছে বিশেষ চমক। কারণ প্রথমবারের মতো একসঙ্গে গানের তালে নেচেছেন জায়েদ খান ও সামিরা খান মাহি। শুটিংয়ের সময় তাদের প্রাণবন্ত পারফরম্যান্স ইতোমধ্যেই টিমের সদস্যদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। অনুষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই পর্বে দর্শকরা দেখবেন ভিন্ন এক রসায়ন—আড্ডা, হাসি-মজা এবং নাচে ভরা একটি প্রাণবন্ত মুহূর্ত। ফলে অনেকেই অপেক্ষা করছেন, প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা এই জুটির জমজমাট উপস্থিতি উপভোগ করার জন্য। উল্লেখ

একই মঞ্চে একসঙ্গে জায়েদ-মাহি

জনপ্রিয় অভিনেতা জায়েদ খান–এর সঞ্চালনায় আলোচিত টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ -এর নতুন পর্বে এবার অতিথি হিসেবে হাজির হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। এই প্রথমবারের মতো একই মঞ্চে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।

আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ‘ঠিকানা’ প্ল্যাটফর্মে। দর্শকদের জন্য আসন্ন এই পর্বটিতে থাকছে জমজমাট আড্ডা, নানা অজানা গল্প এবং তারকাদের ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা। ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে সাধারণত দেশ ও প্রবাসের পরিচিত মুখদের নিয়ে খোলামেলা আলোচনা ও বিনোদনধর্মী পরিবেশনা থাকে। 

তবে এবারের পর্বে থাকছে বিশেষ চমক। কারণ প্রথমবারের মতো একসঙ্গে গানের তালে নেচেছেন জায়েদ খান ও সামিরা খান মাহি। শুটিংয়ের সময় তাদের প্রাণবন্ত পারফরম্যান্স ইতোমধ্যেই টিমের সদস্যদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

অনুষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই পর্বে দর্শকরা দেখবেন ভিন্ন এক রসায়ন—আড্ডা, হাসি-মজা এবং নাচে ভরা একটি প্রাণবন্ত মুহূর্ত। ফলে অনেকেই অপেক্ষা করছেন, প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা এই জুটির জমজমাট উপস্থিতি উপভোগ করার জন্য।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। এরপর ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। প্রথম মৌসুমে ১২টি পর্ব প্রচারের পর অল্প সময়েই অনলাইন দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে অনুষ্ঠানটি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow