একই মালায় বিজয়ী-পরাজিত প্রার্থী, একসঙ্গে কাজের অঙ্গীকার

গণতন্ত্রের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত দেখা গেছে পটুয়াখালী-২ (বাউফল) আসনে। আজ বিকাল সাড়ে ৪টার দিকে ত্রয়োদ্বশ জাতীয় সংসদের জামায়াত সমর্থিত সদ্য বিজয়ী ড. শফিকুল ইসলাম মাসুদ বিএনপির পরাজিত প্রার্থী সাবেক এমপি মো. সহিদুল আলম তালুকদারের পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডের বাসভবনে ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে সৌজন্য সাক্ষাতে করেছে। সাক্ষাতে দুই নেতা একে অপরকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। একই মালার বন্ধনে আবদ্ধ হয়ে তারা গণতান্ত্রিক সহাবস্থানের বার্তা দেন। পরে একসঙ্গে মিষ্টিমুখ করেন এবং কুশল বিনিময় করেন। বিজয়ী এমপি ড. মাসুদ বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার হলেও উন্নয়ন সবার। বাউফলের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক অগ্রগতির জন্য আমরা একসঙ্গে কাজ করতে চাই। আপনার অভিজ্ঞতা নিয়ে এক সঙ্গে বাউফলের মানুষের জন্য কাজ করতে চাই।  পরাজিত প্রার্থীও একই সুরে বলেন, জনগণের রায়ই চূড়ান্ত। এলাকার স্বার্থে বিভেদ ভুলে আমরা এক সঙ্গে থাকতে চাই। আমিতো একবার এমপি ছিলাম, এখন তুমি হইছো তোমাকে স্বাগত জানাই। এলাকার মানুষের জন্য কাজ কর, শান্তি শৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীরা যেন মারামারির মতো কাজে না জড়ায়, শান্তি শৃঙ্খলা বজায় রাখে। বিজয়ী

একই মালায় বিজয়ী-পরাজিত প্রার্থী, একসঙ্গে কাজের অঙ্গীকার
গণতন্ত্রের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত দেখা গেছে পটুয়াখালী-২ (বাউফল) আসনে। আজ বিকাল সাড়ে ৪টার দিকে ত্রয়োদ্বশ জাতীয় সংসদের জামায়াত সমর্থিত সদ্য বিজয়ী ড. শফিকুল ইসলাম মাসুদ বিএনপির পরাজিত প্রার্থী সাবেক এমপি মো. সহিদুল আলম তালুকদারের পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডের বাসভবনে ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে সৌজন্য সাক্ষাতে করেছে। সাক্ষাতে দুই নেতা একে অপরকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। একই মালার বন্ধনে আবদ্ধ হয়ে তারা গণতান্ত্রিক সহাবস্থানের বার্তা দেন। পরে একসঙ্গে মিষ্টিমুখ করেন এবং কুশল বিনিময় করেন। বিজয়ী এমপি ড. মাসুদ বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার হলেও উন্নয়ন সবার। বাউফলের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক অগ্রগতির জন্য আমরা একসঙ্গে কাজ করতে চাই। আপনার অভিজ্ঞতা নিয়ে এক সঙ্গে বাউফলের মানুষের জন্য কাজ করতে চাই।  পরাজিত প্রার্থীও একই সুরে বলেন, জনগণের রায়ই চূড়ান্ত। এলাকার স্বার্থে বিভেদ ভুলে আমরা এক সঙ্গে থাকতে চাই। আমিতো একবার এমপি ছিলাম, এখন তুমি হইছো তোমাকে স্বাগত জানাই। এলাকার মানুষের জন্য কাজ কর, শান্তি শৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীরা যেন মারামারির মতো কাজে না জড়ায়, শান্তি শৃঙ্খলা বজায় রাখে। বিজয়ী এমপির জন্য দোয়া করেন এবং সহযোগিতার আশ্বাস দেন তিনি। উভয় নেতাই রাজনৈতিক ভিন্নমত থাকলেও পারস্পরিক সম্মান ও সহনশীলতার চর্চাকে গণতন্ত্রের শক্তি হিসেবে উল্লেখ করেন। স্থানীয় নেতাকর্মী ও উপস্থিত সাধারণ মানুষ এ ঘটনাকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow