একই ল্যাব দ্বিতীয়বার উদ্বোধন, প্রশ্নের মুখে বেরোবি উপাচার্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক (ইইই) বিভাগের একটি ল্যাব পুনরায় উদ্বোধন করার ঘটনাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আগে উদ্বোধন করা একটি ল্যাব আবারও নতুন করে উদ্বোধনের অভিযোগ উঠেছে,  করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বুধবার (৮ এপ্রিল) সকালে ক্যাম্পাসের গ্যারেজ রোডে নবনির্মিত একতলা ভবনে স্থাপিত ‘মেকানিক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ল্যাব’ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সুমন কুমার দেবনাথ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। তবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ জুন একই ভবন ও ল্যাবটি তৎকালীন উপাচার্য ড. হাসিবুর রশিদ উদ্বোধন করেছিলেন। সে সময়ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও বর্তমান প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে ড. ফেরদৌস রহমান বলেন, ‘তখন শুধু বিল্ডিং উদ্বোধন করা হয়েছিল, ৪০ লাখ টাকার জিনিপত্র ঢুকাইছি। এখন ল্যাব উদ্বোধন করা হলো। আপনার কাছে যে ইনফরমেশন আছে সেটা মিসইনফরমেশন।’ তবে বিশ্বব

একই ল্যাব দ্বিতীয়বার উদ্বোধন, প্রশ্নের মুখে বেরোবি উপাচার্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক (ইইই) বিভাগের একটি ল্যাব পুনরায় উদ্বোধন করার ঘটনাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আগে উদ্বোধন করা একটি ল্যাব আবারও নতুন করে উদ্বোধনের অভিযোগ উঠেছে,  করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বুধবার (৮ এপ্রিল) সকালে ক্যাম্পাসের গ্যারেজ রোডে নবনির্মিত একতলা ভবনে স্থাপিত ‘মেকানিক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ল্যাব’ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সুমন কুমার দেবনাথ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

তবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ জুন একই ভবন ও ল্যাবটি তৎকালীন উপাচার্য ড. হাসিবুর রশিদ উদ্বোধন করেছিলেন। সে সময়ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও বর্তমান প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে ড. ফেরদৌস রহমান বলেন, ‘তখন শুধু বিল্ডিং উদ্বোধন করা হয়েছিল, ৪০ লাখ টাকার জিনিপত্র ঢুকাইছি। এখন ল্যাব উদ্বোধন করা হলো। আপনার কাছে যে ইনফরমেশন আছে সেটা মিসইনফরমেশন।’

তবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে ২০২৪ সালের ৪ জুন জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে ইইই বিভাগের ‘মেকানিক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ল্যাব’ উদ্বোধনের কথা উল্লেখ রয়েছে। ওই পোস্টের ছবিতে তৎকালীন উপাচার্যের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের ল্যাবের ভেতরে বিভিন্ন যন্ত্রপাতি পরিদর্শন করতে দেখা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, নানা অভিযোগ ও সমালোচনার মুখে পড়ে সেগুলো ধামাচাপা দিতে উপাচার্য আগে উদ্বোধন করা একটি ল্যাব পুনরায় উদ্বোধনের মাধ্যমে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে। 

বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থী এস এম আশিকুর রহমান বলেন, ল্যাবটি ২০২৪ সালেই উদ্বোধন করা হয়েছিল এবং সেসময় তিনি নিজে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘নানা অভিযোগ ধামাচাপা দেওয়ার জন্য বর্তমান উপাচার্য ক্রেডিট নিতে আবার উদ্বোধনের নাটক করেছেন। নতুন কোনো উন্নয়নমূলক কার্যক্রম না থাকায় পুরোনো বিষয়কে নতুন করে উপস্থাপন করা হচ্ছে।’

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলীর সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow