একগুচ্ছ অনুকবিতা
জি বি এম রুবেল আহম্মেদ কবিতা সে তো এক আত্মাযখন-তখন আসে না।নির্জন ভরদুপুরেকিংবা গভীর রাতেমস্তিষ্কে বসায় আসর **** বিসর্জন নিজেকে নিঃশেষ করে আঁধার মুছে আলো ছড়ায়একটি মোমবাতি **** ন্যায়বিচার নিজের ফাঁসির দাবিতেবারবার দাঁড়াই কাঠগড়ায়তবু বিচারক বধির–রায় ঝুলে থাকে নীরবতায় **** কবি মাথায় ভর করেকথার ঝুড়িখাতার পাতায় নেমে আসেকলমের নীরব কালি **** বই দিবস কবি একদিন নিশ্চিহ্ন হয়থেকে যায় তার কবিতা বুকশেলফের নীরব কোণে সারি সারি ঘুমিয়ে থাকে বই– এসইউ
জি বি এম রুবেল আহম্মেদ
কবিতা
সে তো এক আত্মা
যখন-তখন আসে না।
নির্জন ভরদুপুরে
কিংবা গভীর রাতে
মস্তিষ্কে বসায় আসর
****
বিসর্জন
নিজেকে নিঃশেষ করে
আঁধার মুছে আলো ছড়ায়
একটি মোমবাতি
****
ন্যায়বিচার
নিজের ফাঁসির দাবিতে
বারবার দাঁড়াই কাঠগড়ায়
তবু বিচারক বধির–
রায় ঝুলে থাকে নীরবতায়
****
কবি
মাথায় ভর করে
কথার ঝুড়ি
খাতার পাতায় নেমে আসে
কলমের নীরব কালি
****
বই দিবস
কবি একদিন নিশ্চিহ্ন হয়
থেকে যায় তার কবিতা
বুকশেলফের নীরব কোণে
সারি সারি ঘুমিয়ে থাকে বই–
এসইউ
What's Your Reaction?