একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : সেলিমুজ্জামান সেলিম

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম মতিউর রহমান মুন্সীর স্ত্রী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সীর মায়ের কবর জিয়ারত করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। শনিবার (২৫ এপ্রিল) রাতে মুকসুদপুর উপজেলার প্রভাকরদী বড়বাড়িতে গিয়ে মরহুমার কবর জিয়ারত করেন তিনি। এ সময় মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। উপস্থিত সবাই মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন। কবর জিয়ারত শেষে সেলিমুজ্জামান সেলিম শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ধৈর্য ধারণের আহ্বান জানান। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়, তবে তার জন্য দোয়া-ই হতে পারে সবচেয়ে বড় সান্ত্বনা। এ সময় উপস্থিত ছিলেন— মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভ

একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : সেলিমুজ্জামান সেলিম

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম মতিউর রহমান মুন্সীর স্ত্রী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সীর মায়ের কবর জিয়ারত করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

শনিবার (২৫ এপ্রিল) রাতে মুকসুদপুর উপজেলার প্রভাকরদী বড়বাড়িতে গিয়ে মরহুমার কবর জিয়ারত করেন তিনি।

এ সময় মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। উপস্থিত সবাই মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

কবর জিয়ারত শেষে সেলিমুজ্জামান সেলিম শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ধৈর্য ধারণের আহ্বান জানান। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়, তবে তার জন্য দোয়া-ই হতে পারে সবচেয়ে বড় সান্ত্বনা।

এ সময় উপস্থিত ছিলেন— মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow