একটা ৩৫০ সিসির বাইকে মাসে তেল খরচ কত?
বর্তমানে জ্বালানি তেলের বাজারে সংকট, দাম বৃদ্ধি এবং সরবরাহজনিত চাপ সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলছে। বিশেষ করে বড় ইঞ্জিনের বাইক ব্যবহারকারীদের জন্য এই পরিস্থিতি আরও বেশি চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। ৩৫০ সিসির মতো হাই-পারফরম্যান্স বাইক চালানো শুধু শখ বা সুবিধা নয়, এখন জ্বালানি খরচও বড় একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ৩৫০ সিসির বাইক সাধারণত শক্তিশালী ইঞ্জিন ও ভালো পারফরম্যান্সের জন্য পরিচিত। তবে এর জ্বালানি দক্ষতা ছোট বাইকের তুলনায় কম। শহরাঞ্চলে ট্রাফিক জ্যাম, বারবার থামা-চলা এবং শর্ট রাইডিংয়ের কারণে গড় মাইলেজ সাধারণত প্রতি লিটারে ২৫ থেকে ৩৫ কিলোমিটার হয়ে থাকে। রাস্তাঘাট ও চালানোর ধরন অনুযায়ী এই মাইলেজ আরও কমতেও পারে। আরও পড়ুন‘ফুয়েল পাস’ অ্যাপ রেজিস্ট্রেশন ও ব্যবহার করবেন যেভাবেবিপদ এড়াতে পেট্রোল-ডিজেল ভরার সময় ৫ বিষয়ে খেয়াল রাখবেন বর্তমান জ্বালানি বাজারে পেট্রোলের দামও স্থিতিশীল নয়। গড়ে প্রতি লিটার পেট্রোলের দাম প্রায় ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে ওঠানামা করছে। এই দামের প্রভাব সরাসরি বাইকারদের মাসিক খরচে পড়ে যাচ্ছে। উদাহরণ হিসেবে, যদি একজন ব্যবহারকারী প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০
বর্তমানে জ্বালানি তেলের বাজারে সংকট, দাম বৃদ্ধি এবং সরবরাহজনিত চাপ সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলছে। বিশেষ করে বড় ইঞ্জিনের বাইক ব্যবহারকারীদের জন্য এই পরিস্থিতি আরও বেশি চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। ৩৫০ সিসির মতো হাই-পারফরম্যান্স বাইক চালানো শুধু শখ বা সুবিধা নয়, এখন জ্বালানি খরচও বড় একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
৩৫০ সিসির বাইক সাধারণত শক্তিশালী ইঞ্জিন ও ভালো পারফরম্যান্সের জন্য পরিচিত। তবে এর জ্বালানি দক্ষতা ছোট বাইকের তুলনায় কম। শহরাঞ্চলে ট্রাফিক জ্যাম, বারবার থামা-চলা এবং শর্ট রাইডিংয়ের কারণে গড় মাইলেজ সাধারণত প্রতি লিটারে ২৫ থেকে ৩৫ কিলোমিটার হয়ে থাকে। রাস্তাঘাট ও চালানোর ধরন অনুযায়ী এই মাইলেজ আরও কমতেও পারে।
- আরও পড়ুন
‘ফুয়েল পাস’ অ্যাপ রেজিস্ট্রেশন ও ব্যবহার করবেন যেভাবে
বিপদ এড়াতে পেট্রোল-ডিজেল ভরার সময় ৫ বিষয়ে খেয়াল রাখবেন
বর্তমান জ্বালানি বাজারে পেট্রোলের দামও স্থিতিশীল নয়। গড়ে প্রতি লিটার পেট্রোলের দাম প্রায় ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে ওঠানামা করছে। এই দামের প্রভাব সরাসরি বাইকারদের মাসিক খরচে পড়ে যাচ্ছে। উদাহরণ হিসেবে, যদি একজন ব্যবহারকারী প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ কিলোমিটার বাইক চালান, তাহলে মাস শেষে তার মোট চলাচল দাঁড়ায় প্রায় ১০০০ থেকে ১২০০ কিলোমিটার।
এই হিসাব অনুযায়ী, গড় মাইলেজ ৩০ কিলোমিটার প্রতি লিটার ধরলে মাসে প্রয়োজন হয় প্রায় ৩৫ থেকে ৪০ লিটার জ্বালানি। বর্তমান দামে যা দাঁড়ায় প্রায় ৪,৫০০ থেকে ৫,৫০০ টাকার মধ্যে। তবে বাস্তব পরিস্থিতিতে ঢাকার মতো শহরে জ্যাম ও অনিয়মিত রাইডিংয়ের কারণে মাইলেজ অনেক সময় কমে ২০-২৫ কিলোমিটার প্রতি লিটারেও নেমে আসে। তখন মাসিক খরচ বেড়ে ৬,০০০ টাকার ওপরে চলে যেতে পারে।
জ্বালানি সংকট ও দাম বৃদ্ধির এই পরিস্থিতিতে বাইকারদের জন্য দৈনন্দিন খরচ সামলানো আরও কঠিন হয়ে উঠছে। অনেকেই এখন অপ্রয়োজনীয় যাতায়াত কমিয়ে দিচ্ছেন, আবার কেউ কেউ বিকল্প পরিবহন ব্যবস্থার দিকে ঝুঁকছেন। একই সঙ্গে জ্বালানি সাশ্রয়ী রাইডিং স্টাইল, নিয়মিত সার্ভিসিং এবং স্মার্ট রুট ব্যবহারের ওপর গুরুত্ব বাড়ছে।
সূত্র: বাইকবিডি
কেএসকে
What's Your Reaction?