‘একটি দল বেহেশতের টিকিটের লোভ দেখাচ্ছে’
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, একটি দল ভোটের মাঠে বেহেশতের টিকিটের লোভ দেখাচ্ছে। নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিচ্ছে। অন্য আরেকটি দল নতুন, তারা অনভিজ্ঞ। মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষের সঙ্গে জোট করেছে। জোটে না গেলে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে আমাদের সমর্থন থাকত। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, রাজারহাটের মানুষ ভোটের মাঠে বরাবর স্রোতের বিপরীতে গিয়ে উন্নয়ন বঞ্চিত হয়েছে। ভোটের মাঠে জোটের নামে ৪৫ বছর ধরে ক্ষমতা আঁকড়ে ধরেছিল। কিন্তু কুড়িগ্রামের জনপদের কোনো উন্নয়ন হয়নি। নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা।
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, একটি দল ভোটের মাঠে বেহেশতের টিকিটের লোভ দেখাচ্ছে। নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিচ্ছে। অন্য আরেকটি দল নতুন, তারা অনভিজ্ঞ। মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষের সঙ্গে জোট করেছে। জোটে না গেলে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে আমাদের সমর্থন থাকত।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, রাজারহাটের মানুষ ভোটের মাঠে বরাবর স্রোতের বিপরীতে গিয়ে উন্নয়ন বঞ্চিত হয়েছে। ভোটের মাঠে জোটের নামে ৪৫ বছর ধরে ক্ষমতা আঁকড়ে ধরেছিল। কিন্তু কুড়িগ্রামের জনপদের কোনো উন্নয়ন হয়নি।
নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা।
What's Your Reaction?