একদিনে উঠল ৯৮৬ রান, এজন্যই কি আইপিএল নাম্বার ওয়ান

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল যে ক্রিকেটকে এতোটাই বদলে দেবে তা কে ভাবতে পেরেছিল! কিন্তু ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন তো এসেছেই, আইপিএলের হাত ধরে ক্রীড়াজগতের সবচেয়ে অর্থকরি খেলাগুলোর একটায় পরিণত হয়েছে ভারতের ঘরোয়া এই আসরটি। বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ও জমকালো ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল।  ক্রিকেট দুনিয়ায় আইপিএল কেন এক নম্বর? তা শনিবার আরও একবার দেখার সুযোগ পেল ভক্ত-সমর্থকরা। আইপিএল  মানেই চার-ছক্কার ঝড়, ব্যাটারদের সামনে বোলারদের অসহায় আত্মসমর্পন। তবে শনিবার বোলারদের ওপর ঝড়টা গেছে একটু বেশিই। আইপিএলে এর আগে কখনও এমন দিন দেখেনি ভক্তরা। এদিন দুই ম্যাচ মিলিয়ে স্কোরবোর্ডে জমা হয় ৯৮৬ রান। আইপিএলের আগের ১৮ মৌসুমে এক দিনে এত রান হয়নি। এর আগে এক দিনে সর্বোচ্চ রান হয়েছিল ১৭ তম মৌসুমে। ২০২৪ সালের ২৭ এপ্রিল দুই ম্যাচে উঠেছিল ৮৯৯ রান। শনিবার দিল্লি ক্যাপিটালস-পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে সে রেকর্ড ভেঙেছে। রানবন্যার দিনে ম্লান হয়েছে সূর্যবংশীর সেঞ্চুরি। হায়দরাবাদের কাছে ৫ উইকেটে হেরেছে রাজস্থান। সূর্যবংশীর সেঞ্চুরিতে ২২৮ রানের পুঁজি পেয়েছিল তারা। মাত্র ৩৬ ব

একদিনে উঠল ৯৮৬ রান, এজন্যই কি আইপিএল নাম্বার ওয়ান
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল যে ক্রিকেটকে এতোটাই বদলে দেবে তা কে ভাবতে পেরেছিল! কিন্তু ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন তো এসেছেই, আইপিএলের হাত ধরে ক্রীড়াজগতের সবচেয়ে অর্থকরি খেলাগুলোর একটায় পরিণত হয়েছে ভারতের ঘরোয়া এই আসরটি। বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ও জমকালো ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল।  ক্রিকেট দুনিয়ায় আইপিএল কেন এক নম্বর? তা শনিবার আরও একবার দেখার সুযোগ পেল ভক্ত-সমর্থকরা। আইপিএল  মানেই চার-ছক্কার ঝড়, ব্যাটারদের সামনে বোলারদের অসহায় আত্মসমর্পন। তবে শনিবার বোলারদের ওপর ঝড়টা গেছে একটু বেশিই। আইপিএলে এর আগে কখনও এমন দিন দেখেনি ভক্তরা। এদিন দুই ম্যাচ মিলিয়ে স্কোরবোর্ডে জমা হয় ৯৮৬ রান। আইপিএলের আগের ১৮ মৌসুমে এক দিনে এত রান হয়নি। এর আগে এক দিনে সর্বোচ্চ রান হয়েছিল ১৭ তম মৌসুমে। ২০২৪ সালের ২৭ এপ্রিল দুই ম্যাচে উঠেছিল ৮৯৯ রান। শনিবার দিল্লি ক্যাপিটালস-পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে সে রেকর্ড ভেঙেছে। রানবন্যার দিনে ম্লান হয়েছে সূর্যবংশীর সেঞ্চুরি। হায়দরাবাদের কাছে ৫ উইকেটে হেরেছে রাজস্থান। সূর্যবংশীর সেঞ্চুরিতে ২২৮ রানের পুঁজি পেয়েছিল তারা। মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করা এই ওপেনার আউট হওয়ার আগে খেলেন ১০৩ রানের ইনিংস। তার ৩৬ বলের সেঞ্চুরিটা আইপিএলের ইতিহাসে তৃতীয় দ্রুততম। এর আগে গত মৌসুমে সূর্যবংশীর করা ৩৫ বলের সেঞ্চুরি এখনো দুই নম্বরে আছে; যা ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম। তালিকায় সবার ওপরে আছেন ক্রিস গেইল। ২০১৩ সালে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক মারকুটে ব্যাটার। আরেক ম্যাচে দিল্লিকে ৬ উইকেটে হারিয়ে পাঞ্জাব। ৭ বল হাতে রেখে দিল্লির করা ২৬৪ রান টপকে যায় তারা। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটা সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। আগের রেকর্ডও ছিল পাঞ্জাবের। ২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৬২ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। দিল্লিকে পাহাড়সহ সংগ্রহ এনে দিতে ৬৭ বলে ১৫২ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল। আইপিএলে ভারতীয় ব্যাটারদের মধ্যে এটা সর্বোচ্চ রানের ইনিংস; সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ। রাহুলের রেকর্ড সেঞ্চুরি বৃথা গেছে পাঞ্জাবের প্রভসিমরান সিং (২৬ বলে ৭৬) এবং শ্রেয়াশ আইয়ারের (৩৬ বলে ৭১ রান) ফিফটিতে। লোকেশ রাহুল আর বৈভব সূর্যবংশীর দুই সেঞ্চুরী ছাড়াও এদিন অর্ধশতক হয়েছে পাঁচটি। অর্ধশতক হাঁকানো সেই পাঁচ ব্যাটার হলেন নীতিশ রানা (৪৪ বলে ৯১), প্রভসিমরান সিং (২৬ বলে ৭৬), ইষান কিষান (৩১ বলে ৭৪), শ্রেয়াশ আইয়ার (৩৬ বলে ৭১ রান) এবং অভিষেক শর্মা (২৯ বলে ৫৭)। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow