একদিনে সুপ্রিম কোর্টে ৪০৯ মামলা নিষ্পত্তি
বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়াল উপস্থিতিতে একদিনেই সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ১ হাজার ১৭৪টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মোট ৪০৯টি মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৫২টি মামলার শুনানি ও ৩০টি মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময়ে হাইকোর্ট বিভাগে ১ হাজার ১২২টি মামলার শুনানি এবং ৩৭৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। সব মিলিয়ে একদিনেই সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ৪০৯টি মামলার নিষ্পত্তি হলো। এর আগে গত ২৩ এপ্রিলও ভার্চুয়াল শুনানির মাধ্যমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ১ হাজার ৪৬০টি মামলার শুনানি শেষে ৫৯৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছিল। তারও আগে ২২ এপ্রিল উভয় বিভাগে আরও ১৭৭টি মামলা নিষ্পত্তি করা হয়। উল্লেখ্য, মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে সপ্তাহে দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) হাইকোর্টে ভার্চুয়ালি বিচা
বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়াল উপস্থিতিতে একদিনেই সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ১ হাজার ১৭৪টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মোট ৪০৯টি মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৫২টি মামলার শুনানি ও ৩০টি মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময়ে হাইকোর্ট বিভাগে ১ হাজার ১২২টি মামলার শুনানি এবং ৩৭৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। সব মিলিয়ে একদিনেই সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ৪০৯টি মামলার নিষ্পত্তি হলো।
এর আগে গত ২৩ এপ্রিলও ভার্চুয়াল শুনানির মাধ্যমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ১ হাজার ৪৬০টি মামলার শুনানি শেষে ৫৯৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছিল। তারও আগে ২২ এপ্রিল উভয় বিভাগে আরও ১৭৭টি মামলা নিষ্পত্তি করা হয়।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে সপ্তাহে দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) হাইকোর্টে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। গত ১৯ এপ্রিল হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করার পর থেকেই প্রতি সপ্তাহে এই দুইদিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
What's Your Reaction?