‘একবার বিশ্বকাপ জেতার পর আবার জেতা সবসময়ই বেশি কঠিন’
২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার অন্যতম সেরা পারফর্মার ছিলেন রদ্রিগো ডি পল। এবারের বিশ্বকাপেও দলকে মাঝমাঠের নেতৃত্ব দিচ্ছেন এই ইন্টার মিয়ামি তারকা। কিছু ম্যাচে ভালো পারফরম্যান্স না করলেও এখনো দলে জায়গা ধরে রেখেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে আত্মবিশ্বাসী বার্তা দিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার ডি পল। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, ‘জয়ের পর আবার জেতা সবসময়ই বেশি কঠিন।’ মঙ্গলবার আটলান্টায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডি পল বলেন, ‘আমরা কোপা আমেরিকাতেও সেটা করে দেখিয়েছি। দীর্ঘ সময় ধরে শীর্ষে থাকা সহজ নয়, কিন্তু আমরা সেটা করে যাচ্ছি। আমার সতীর্থদের নিয়ে আমি খুব গর্বিত।’ চাপের ম্যাচ খেলতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলেও জানান এই মিডফিল্ডার। তার ভাষায়, ‘অনেক আনন্দ আর অ্যাড্রেনালিন নিয়ে আমি এমন ম্যাচ উপভোগ করি। আবেগ যেন আমাদের নিয়ন্ত্রণ না করে, তাই মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলাতে হবে।’ আরআর/আইএইচএস/
২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার অন্যতম সেরা পারফর্মার ছিলেন রদ্রিগো ডি পল। এবারের বিশ্বকাপেও দলকে মাঝমাঠের নেতৃত্ব দিচ্ছেন এই ইন্টার মিয়ামি তারকা। কিছু ম্যাচে ভালো পারফরম্যান্স না করলেও এখনো দলে জায়গা ধরে রেখেছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে আত্মবিশ্বাসী বার্তা দিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার ডি পল। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, ‘জয়ের পর আবার জেতা সবসময়ই বেশি কঠিন।’
মঙ্গলবার আটলান্টায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডি পল বলেন, ‘আমরা কোপা আমেরিকাতেও সেটা করে দেখিয়েছি। দীর্ঘ সময় ধরে শীর্ষে থাকা সহজ নয়, কিন্তু আমরা সেটা করে যাচ্ছি। আমার সতীর্থদের নিয়ে আমি খুব গর্বিত।’
চাপের ম্যাচ খেলতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলেও জানান এই মিডফিল্ডার। তার ভাষায়, ‘অনেক আনন্দ আর অ্যাড্রেনালিন নিয়ে আমি এমন ম্যাচ উপভোগ করি। আবেগ যেন আমাদের নিয়ন্ত্রণ না করে, তাই মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলাতে হবে।’
আরআর/আইএইচএস/
What's Your Reaction?