একযোগে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের আট নেতা একযোগে দলীয় সদস্যপদ, সব পদ-পদবি এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা এ ঘোষণা দেন। পদত্যাগকারীরা হলেন- বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিন্টু রায়, বহুগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সমীর কান্তি বিশ্বাস, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বিপুল বাইন ও পলাশ বালা, খান্দারপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হরপ্রসাদ বালা, বহুগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপুল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ মিহির কুমার দাস এবং ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বিকাশ বালা। লিখিত ঘোষণায় পদত্যাগকারী নেতারা বলেন, দীর্ঘদিন ধরে তারা মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তবে ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে তারা দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলেন, ‘আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের সদস্যপদসহ দলীয় স
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের আট নেতা একযোগে দলীয় সদস্যপদ, সব পদ-পদবি এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগকারীরা হলেন- বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিন্টু রায়, বহুগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সমীর কান্তি বিশ্বাস, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বিপুল বাইন ও পলাশ বালা, খান্দারপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হরপ্রসাদ বালা, বহুগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপুল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ মিহির কুমার দাস এবং ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বিকাশ বালা।
লিখিত ঘোষণায় পদত্যাগকারী নেতারা বলেন, দীর্ঘদিন ধরে তারা মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তবে ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে তারা দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তারা বলেন, ‘আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের সদস্যপদসহ দলীয় সব পদ-পদবি ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পদত্যাগ করছি। একই সঙ্গে ঘোষণা করছি, ভবিষ্যতে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকব না এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেব না।’
সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, তাদের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। ভবিষ্যতে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও বিরত থাকবেন।
What's Your Reaction?