একাদশে সুযোগ পেয়ে আনিকার বাজিমাত, লিড নিল বাংলাদেশ

উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে ১১ গোল হজম। তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের বিপক্ষে পিছিয়ে থেকেই মাঠে নামে মালদ্বীপ। বাংলাদেশও সময় নেই নি বেশি, মাত্র ১৩ সেকেন্ডেই আনিকার বাজিমাত। দলকে লিড এনে দেন তিনি। বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টায় মারিয়া মান্দার নেতৃত্বে মালদ্বীপের বিপক্ষে শুরু হয় খেলা। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে মালদ্বীপকে দিশেহারা করে রাখে রিতু-মারিয়ারা। একবারের জন্যও ম্যাচে নিজেদের মেলেই ধরতে পারেনি মালদ্বীপের মেয়েরা। শক্তির পার্থক্য দেখে মনে হয়েছে যেন ইউরোপের কোনো দল খেলছে দক্ষিণ এশিয়ার কোনো দলের সঙ্গে। ৩৩ মিনিটে উমেহলা মারমার দুর্দান্ত ফিনিশে আবারো জালে বল। ৪২ মিনিটে বাংলাদেশের জালেও এক গোল জড়ায় মালদ্বীপ। প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে বাংলাদেশ। আজ ম্যাচের জন্য ঘোষিত একাদশে বেশ কিছু বড় পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার। গত সাফে ৫ গোল করা দলের সর্বোচ্চ গোলদাতা তহুরা খাতুনকে বাইরে রেখে একাদশে স্ট্রাইকার হিসেবে সুযোগ দেওয়া হয়েছে আনিকা রানিয়া সিদ্দিকাকে। গোলপোস্ট রক্ষার দায়িত্বে মিলি আক্তার। এ ছাড়া এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে আফরিন ও মৌমিতার। হালকা চোটের কারণে মিডফিল্

একাদশে সুযোগ পেয়ে আনিকার বাজিমাত, লিড নিল বাংলাদেশ

উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে ১১ গোল হজম। তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের বিপক্ষে পিছিয়ে থেকেই মাঠে নামে মালদ্বীপ। বাংলাদেশও সময় নেই নি বেশি, মাত্র ১৩ সেকেন্ডেই আনিকার বাজিমাত। দলকে লিড এনে দেন তিনি।

বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টায় মারিয়া মান্দার নেতৃত্বে মালদ্বীপের বিপক্ষে শুরু হয় খেলা।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে মালদ্বীপকে দিশেহারা করে রাখে রিতু-মারিয়ারা। একবারের জন্যও ম্যাচে নিজেদের মেলেই ধরতে পারেনি মালদ্বীপের মেয়েরা। শক্তির পার্থক্য দেখে মনে হয়েছে যেন ইউরোপের কোনো দল খেলছে দক্ষিণ এশিয়ার কোনো দলের সঙ্গে। ৩৩ মিনিটে উমেহলা মারমার দুর্দান্ত ফিনিশে আবারো জালে বল। ৪২ মিনিটে বাংলাদেশের জালেও এক গোল জড়ায় মালদ্বীপ।

প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে বাংলাদেশ।

আজ ম্যাচের জন্য ঘোষিত একাদশে বেশ কিছু বড় পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার। গত সাফে ৫ গোল করা দলের সর্বোচ্চ গোলদাতা তহুরা খাতুনকে বাইরে রেখে একাদশে স্ট্রাইকার হিসেবে সুযোগ দেওয়া হয়েছে আনিকা রানিয়া সিদ্দিকাকে। গোলপোস্ট রক্ষার দায়িত্বে মিলি আক্তার। এ ছাড়া এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে আফরিন ও মৌমিতার।

হালকা চোটের কারণে মিডফিল্ডার মনিকা চাকমা দলেই নেই। শিউলি আজিমকে রাখা হয়েছে অতিরিক্ত তালিকায়।

বাংলাদেশের একাদশ : মিলি আক্তার, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মৌমিতা খাতুন, উমেলাহ মারমা, সুরভী আক্তার আফরিন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও আনিকা রানিয়া সিদ্দিকা। এদিকে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে প্রতিযোগিতায় টিকে রয়েছে প্রথম ম্যাচে নেপালের কাছে ১-০ গোলে হেরে যাওয়া ভুটান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow