একাধিক ছবি পোস্ট করে বিদ্যা সিনহা মিমের আত্মবিশ্বাসী বার্তা

ছোট ও বড়পর্দায় নিয়মিত কাজ করছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রায়ই নতুন নতুন ছবি ও কাজের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। আজ (৯ আগস্ট) বিকেলে একাধিক নতুন ছবি পোস্ট করে মিম লিখেছেন, 'নিজের লুককে আপন করে নিন। মুহূর্তটি নিজের করে নিন।'  মিমের নতুন এই ছবিগুলো প্রকাশের পর তার ভক্ত-অনুরাগীদের মধ্যেও বেশ সাড়া পড়ে। ছবিতে নিজের লুক ও উপস্থিতি নিয়ে আত্মবিশ্বাসী মিমকেই দেখা গেছে। এদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পায় মিম অভিনীত সিনেমা 'মালিক'। এটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। এতে আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মিম। প্রেক্ষাগৃহে মুক্তির পর সম্প্রতি সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে ওটিটিতেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন মিম। তার অভিনীত ওয়েব ফিল্ম 'লাইফ লাইন' ও মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। সিনেমা ও ওয়েব— দুই মাধ্যমেই কাজ করে নিজের অভিনয়ের পরিধি বাড়াচ্ছেন তিনি। বর্তমানে মিমের হাতে রয়েছে সরকারি অনুদানে নির্মিত নতুন সিনেমা

একাধিক ছবি পোস্ট করে বিদ্যা সিনহা মিমের আত্মবিশ্বাসী বার্তা

ছোট ও বড়পর্দায় নিয়মিত কাজ করছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রায়ই নতুন নতুন ছবি ও কাজের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। আজ (৯ আগস্ট) বিকেলে একাধিক নতুন ছবি পোস্ট করে মিম লিখেছেন, 'নিজের লুককে আপন করে নিন। মুহূর্তটি নিজের করে নিন।' 

মিমের নতুন এই ছবিগুলো প্রকাশের পর তার ভক্ত-অনুরাগীদের মধ্যেও বেশ সাড়া পড়ে। ছবিতে নিজের লুক ও উপস্থিতি নিয়ে আত্মবিশ্বাসী মিমকেই দেখা গেছে।

বিদ্যা সিনহা মিম

এদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পায় মিম অভিনীত সিনেমা 'মালিক'। এটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। এতে আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মিম। প্রেক্ষাগৃহে মুক্তির পর সম্প্রতি সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দেওয়া হয়েছে।

বিদ্যা সিনহা মিম

অন্যদিকে ওটিটিতেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন মিম। তার অভিনীত ওয়েব ফিল্ম 'লাইফ লাইন' ও মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। সিনেমা ও ওয়েব— দুই মাধ্যমেই কাজ করে নিজের অভিনয়ের পরিধি বাড়াচ্ছেন তিনি।

বর্তমানে মিমের হাতে রয়েছে সরকারি অনুদানে নির্মিত নতুন সিনেমা 'জীবন অপেরা'। আলভী আহমেদ পরিচালিত সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ করেছেন তিনি। এতে শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মিম। সিনেমাটির গল্প ও চরিত্র নিয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে নতুন এই জুটি ও গল্পের বৈচিত্র্য নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

বিদ্যা সিনহা মিম

এদিকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন ও লুক নিয়েও সচেতন মিম। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা নতুন ছবিতে সেই আত্মবিশ্বাসী উপস্থিতিই তুলে ধরেছেন তিনি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow