একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

ওমরাহ পালনে নতুন ভিসা চালু করেছে সৌদি আরব। নতুন এই ভিসার আওতায় ৩৬৫ দিনের মধ্যে একাধিকবার দেশটিতে প্রবেশ করা যাবে। তবে এই ভিসায় একজন ভ্রমণকারী সব মিলিয়ে সৌদি আরবে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবে।  সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সোমবার (২০ জুলাই) এক বছরের মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালুর ঘোষণা দেয়। ভিসাটি ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। সৌদি প্রেস এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদন জানা যায়, সৌদি সরকারের ভিশন ২০৩০ ও পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের আওতায় ওমরাহযাত্রীদের জন্য ভ্রমণ আরও সহজ করতেই নতুন এই ভিসা চালু করা হয়েছে। নতুন ভিসার আওতায় একাধিকবার সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকলেও প্রতিবার প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ম ও শর্ত পূরণ করতে হবে। দেশ ছাড়ার পর ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হবে এবং পরবর্তী সফরের জন্য নির্ধারিত শর্ত পূরণ হলে পুনরায় সক্রিয় হবে। তবে হজ মৌসুমে এই ভিসা কার্যকর থাকবে না। জিলকদ মাসের প্রথম দিন থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত ভিসাটি নিষ্ক্রিয় থাকবে বলে জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow