একীভূত পাঁচ ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর

সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। একইসঙ্গে ব্যাংকগুলো থেকে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে গভর্নরের কার্যালয়ে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন। একীভূতকরণের আওতায় থাকা ব্যাংকগুলো হলো—ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। জানা গেছে, বৈঠকে ব্যাংকগুলোর বর্তমান আর্থিক পরিস্থিতি পর্যালোচনা, একীভূতকরণ-পরবর্তী কার্যক্রম এবং গ্রাহকসেবা স্বাভাবিক রাখার বিষয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নেন মোস্তাকুর রহমান। সাবেক গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব পালনকালে দুর্বল ব্যাংক একীভূতকরণসহ বিভিন্ন সংস্কার উদ্যোগ নেন। বৈঠকে সরকার ও গভর্নর পরিবর্তনের পর এসব সংস্কারের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠলে নতুন গভর্নর স্পষ্ট করে

একীভূত পাঁচ ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর

সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। একইসঙ্গে ব্যাংকগুলো থেকে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে গভর্নরের কার্যালয়ে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

একীভূতকরণের আওতায় থাকা ব্যাংকগুলো হলো—ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।

জানা গেছে, বৈঠকে ব্যাংকগুলোর বর্তমান আর্থিক পরিস্থিতি পর্যালোচনা, একীভূতকরণ-পরবর্তী কার্যক্রম এবং গ্রাহকসেবা স্বাভাবিক রাখার বিষয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নেন মোস্তাকুর রহমান। সাবেক গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব পালনকালে দুর্বল ব্যাংক একীভূতকরণসহ বিভিন্ন সংস্কার উদ্যোগ নেন।

বৈঠকে সরকার ও গভর্নর পরিবর্তনের পর এসব সংস্কারের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠলে নতুন গভর্নর স্পষ্ট করেন, সংস্কার কার্যক্রম চলবে। এসময় গভর্নর সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘বর্তমান পরিচালনা পর্ষদ বহাল থাকবে এবং পাঁচ ব্যাংকের আওতাধীন সচল কারখানাগুলোর উৎপাদন অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।’

এসব কারখানার কোনো বিদেশি বকেয়া থাকলে তা পরিশোধের বিষয়েও নীতিগত সিদ্ধান্তের কথা জানান গভর্নর মো. মোস্তাকুর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow