একুশ আমাদের নতুন প্রেরণা হয়ে আসবে: মির্জা ফখরুল
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “একুশ আমাদের নতুন প্রেরণা হয়ে আসবে।” একুশের চেতনা ধারণ করেই বর্তমান সময়ের রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব হবে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।