একুশের প্রথম প্রহরে ‘স্বতন্ত্র এমপিকে’ ফুল দিতে বাধা

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এম এ হান্নানকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ধানের শীষ প্রতীকের সমর্থক ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এমপি ও প্রশাসনের আগে ফুল দেওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি শান্ত হলে উপজেলা প্রশাসন এবং স্বতন্ত্র এমপি এম এ হান্নান ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অমর একুশের প্রথম প্রহরে ফরিদগঞ্জ উপজেলা শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও নবনির্বাচিত এমপি এম এ হান্নানের প্রথম শ্রদ্ধাঞ্জলি প্রদানের পরিকল্পনা ছিল। তবে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা প্রশাসনের পরে এমপির আগে ফুল দেওয়ার দাবিতে গেটে এসে শ্লোগান দিতে থাকেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুগ্রুপের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা তৈরির একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময়ে বেশ কয়েকটি ফুলের ডালা ভেঙ্গে যায় এবং শহীদ মিনারের ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এর বেশ কিছুক্ষণ পর শ্রদ্ধাঞ্জলি শেষে নেতাকর্মীরা চলে গেলে উপজে

একুশের প্রথম প্রহরে ‘স্বতন্ত্র এমপিকে’ ফুল দিতে বাধা

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এম এ হান্নানকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ধানের শীষ প্রতীকের সমর্থক ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এমপি ও প্রশাসনের আগে ফুল দেওয়ার চেষ্টা করেন।

ঘটনাস্থলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি শান্ত হলে উপজেলা প্রশাসন এবং স্বতন্ত্র এমপি এম এ হান্নান ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অমর একুশের প্রথম প্রহরে ফরিদগঞ্জ উপজেলা শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও নবনির্বাচিত এমপি এম এ হান্নানের প্রথম শ্রদ্ধাঞ্জলি প্রদানের পরিকল্পনা ছিল। তবে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা প্রশাসনের পরে এমপির আগে ফুল দেওয়ার দাবিতে গেটে এসে শ্লোগান দিতে থাকেন।

এ ঘটনাকে কেন্দ্র করে দুগ্রুপের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা তৈরির একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময়ে বেশ কয়েকটি ফুলের ডালা ভেঙ্গে যায় এবং শহীদ মিনারের ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এর বেশ কিছুক্ষণ পর শ্রদ্ধাঞ্জলি শেষে নেতাকর্মীরা চলে গেলে উপজেলা প্রশাসন, স্বতন্ত্র এমপি এম এ হান্নানসহ অন্যোন্যরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow