এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, ভেতরে আটকা যাত্রীরা

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ হয়েছে। এতে বাসের ভেতরে আটকা পড়েছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। খবর পেয়ে তাদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।  মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে কামারখোলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঢাকার আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় রাইদা পরিবহনের বাস। এতে গোল্ডেন লাইন পরিবহনের ভেতরে থাকা অন্তত ২০ জন যাত্রী আটকা পড়েন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তাদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow