এখন চ্যাটজিপিটিই রাখবে আপনার স্বাস্থ্যের খবর
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিকে আরও কার্যকর করে তুলতে নতুন একটি স্বাস্থ্যসেবা ফিচার চালু করেছে ওপেনএআই। ‘হেলথ ইন চ্যাটজিপিটি’ নামের এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য, ল্যাব রিপোর্ট ও দৈনন্দিন স্বাস্থ্য ডাটা বিশ্লেষণ করতে পারবেন আরও সহজভাবে। কী এই হেলথ ইন চ্যাটজিপিটি? নতুন এই ফিচারটি ব্যবহারকারীদের বিভিন্ন স্বাস্থ্য তথ্য এক জায়গায় বিশ্লেষণ করার সুযোগ দেবে। অ্যাপল হেলথ-এর মতো সমর্থিত প্ল্যাটফর্ম থেকে সংগৃহীত ডাটা, ল্যাব রিপোর্ট এবং অন্যান্য মেডিক্যাল তথ্য চ্যাটজিপিটি-এর সঙ্গে যুক্ত করলে এআই সেগুলোর সারাংশ তৈরি করবে এবং সহজ ভাষায় ব্যাখ্যা করবে। আরও পড়ুন ব্যবহারকারীর আত্মহত্যার ইঙ্গিত পেলেই অভিভাবককে সতর্ক করবে মেটা এআই কী কী সুবিধা মিলবে? হেলথ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক স্বাস্থ্য-সংক্রান্ত কাজ করতে পারবেন। যেমন- নতুন ও পুরোনো ল্যাব রিপোর্টের তুলনা করা। চিকিৎসার আগে ও পরে শরীরের পরিবর্তন পর্যবেক্ষণ করা। ঘুম, ব্যায়াম ও দৈনন্দিন স্বাস্থ্য অভ্যাসের বিশ্লেষণ দেখা। চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের আগে প্রয়োজনীয় প্রশ্নের তালিকা তৈরি
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিকে আরও কার্যকর করে তুলতে নতুন একটি স্বাস্থ্যসেবা ফিচার চালু করেছে ওপেনএআই। ‘হেলথ ইন চ্যাটজিপিটি’ নামের এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য, ল্যাব রিপোর্ট ও দৈনন্দিন স্বাস্থ্য ডাটা বিশ্লেষণ করতে পারবেন আরও সহজভাবে।
কী এই হেলথ ইন চ্যাটজিপিটি?
নতুন এই ফিচারটি ব্যবহারকারীদের বিভিন্ন স্বাস্থ্য তথ্য এক জায়গায় বিশ্লেষণ করার সুযোগ দেবে। অ্যাপল হেলথ-এর মতো সমর্থিত প্ল্যাটফর্ম থেকে সংগৃহীত ডাটা, ল্যাব রিপোর্ট এবং অন্যান্য মেডিক্যাল তথ্য চ্যাটজিপিটি-এর সঙ্গে যুক্ত করলে এআই সেগুলোর সারাংশ তৈরি করবে এবং সহজ ভাষায় ব্যাখ্যা করবে।
কী কী সুবিধা মিলবে?
হেলথ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক স্বাস্থ্য-সংক্রান্ত কাজ করতে পারবেন। যেমন-
- নতুন ও পুরোনো ল্যাব রিপোর্টের তুলনা করা।
- চিকিৎসার আগে ও পরে শরীরের পরিবর্তন পর্যবেক্ষণ করা।
- ঘুম, ব্যায়াম ও দৈনন্দিন স্বাস্থ্য অভ্যাসের বিশ্লেষণ দেখা।
- চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের আগে প্রয়োজনীয় প্রশ্নের তালিকা তৈরি করা।
- জটিল মেডিক্যাল টার্ম ও রিপোর্ট সহজ ভাষায় বোঝা।
- কোন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া।
ওপেনএআই-এর তথ্য অনুযায়ী, প্রতি সপ্তাহে ৩০ কোটিরও বেশি মানুষ স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন প্রশ্ন নিয়ে চ্যাটজিপিটি ব্যবহার করেন। নতুন এই ফিচারের ফলে প্রেসক্রিপশন, ওষুধের নির্দেশনা কিংবা মেডিক্যাল রিপোর্ট বোঝা আরও সহজ হবে বলে প্রতিষ্ঠানটির আশা।
ব্যক্তিগত স্বাস্থ্য তথ্য কতটা নিরাপদ?
স্বাস্থ্য সংক্রান্ত তথ্য এআই প্ল্যাটফর্মে সংরক্ষণ নিয়ে অনেক ব্যবহারকারীর উদ্বেগ রয়েছে। এ বিষয়ে ওপেনএআই জানিয়েছে, হেলথ ফিচারে আপলোড করা তথ্য এনক্রিপ্টেড অবস্থায় সংরক্ষণ করা হবে। এছাড়া এই স্বাস্থ্য ডাটা বা সংশ্লিষ্ট কথোপকথন এআই মডেল প্রশিক্ষণ কিংবা বিজ্ঞাপনের উদ্দেশ্যে ব্যবহার করা হবে না।
তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, এই প্রযুক্তি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য বুঝতে সহায়ক হলেও এটি কোনোভাবেই চিকিৎসকের বিকল্প নয়। প্রয়োজন হলে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এখন এআই কথা বলবে একেবারে মানুষের মতো
কারা ব্যবহার করতে পারবেন?
প্রথম ধাপে যুক্তরাষ্ট্রে এই সুবিধা চালু হয়েছে। বর্তমানে ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীরা চ্যাটজিপিটি-এর ওয়েব ও আইওওস সংস্করণে এটি ব্যবহার করতে পারবেন। ফ্রি, গো, প্লাস এবং প্রো সব ধরনের সমর্থিত প্ল্যানের ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন।
কেএসকে
What's Your Reaction?
