‘এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন’

‌‘নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন’ বলে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম। ১৭ ফেব্রুয়ারি দুপুর ১টা ৩৬ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে এমন স্টাটাস দেন তিনি। মো. মাহফুজ আলম লিখেছেন, ‘নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়ারা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদের বিক্রি করে দিলো!’ তিনি লিখেছেন, ‘জনগণের ন্যায্য লড়াই এখন এরা হাপুস করে দেবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।’ আরও পড়ুননির্বাচনে বিজয়ীদের কাছে নেটিজেনদের প্রত্যাশা হঠাৎ কেন আলোচনায় এহছানুল হক মিলন  প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ। এরই মধ্যে শপথ নিয়েছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। তবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। অপরদিকে দুটো শপথই নিয়েছেন জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম ন

‘এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন’

‌‘নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন’ বলে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম। ১৭ ফেব্রুয়ারি দুপুর ১টা ৩৬ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে এমন স্টাটাস দেন তিনি।

মো. মাহফুজ আলম লিখেছেন, ‘নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়ারা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদের বিক্রি করে দিলো!’

তিনি লিখেছেন, ‘জনগণের ন্যায্য লড়াই এখন এরা হাপুস করে দেবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।’

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ। এরই মধ্যে শপথ নিয়েছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। তবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

অপরদিকে দুটো শপথই নিয়েছেন জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে মাহফুজ আলম তার পোস্টে কোনো দল বা ব্যক্তিকে নির্দিষ্ট করেননি।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow