এনআইডি বদলে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না টিটুর

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নাম-ঠিকানা পরিবর্তন করে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. মনিরুজ্জামান ওরফে টিটু। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন জলসিঁড়ি এলাকায় র‌্যাব-৮, বরিশাল এবং র‌্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার মনিরুজ্জামান বরিশালের বানারীপাড়া উপজেলার ধারালিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।  র‍্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা মহানগরীর কাফরুল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় মনিরুজ্জামনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। তবে রায় ঘোষণার পর তিনি আত্মগোপনে চলে যান। এ ঘটনায় মনিরুজ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক। তবে গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশ ধারণ করেন মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান। তিনি জাতীয় পরিচয়পত্রে নিজের নাম-পরিচয় গোপন করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ

এনআইডি বদলে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না টিটুর

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নাম-ঠিকানা পরিবর্তন করে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. মনিরুজ্জামান ওরফে টিটু। কিন্তু শেষ রক্ষা হয়নি তার।

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন জলসিঁড়ি এলাকায় র‌্যাব-৮, বরিশাল এবং র‌্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার মনিরুজ্জামান বরিশালের বানারীপাড়া উপজেলার ধারালিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। 

র‍্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা মহানগরীর কাফরুল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় মনিরুজ্জামনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। তবে রায় ঘোষণার পর তিনি আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় মনিরুজ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক। তবে গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশ ধারণ করেন মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান। তিনি জাতীয় পরিচয়পত্রে নিজের নাম-পরিচয় গোপন করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে র‌্যাব। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow