এনসিপি থেকে স্থায়ী বহিষ্কার হলেন ধর্ষন মামলায় গ্রেপ্তার আফতাব মজুমদার
চট্টগ্রামে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ও আশ্বাসে আবাসিক হোটেল কক্ষে নিয়ে গিয়ে ধর্ষনের অভিযোগে করা মামলায় গতকাল (২২ জুলাই) গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)' চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আফতাব মজুমদার জয়কে সংগঠন থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে৷ বৃহস্পতিবার (২৩ জুলাই) চট্টগ্রাম মহানগর এনসিপি'র দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) রিদুয়ান হৃদয় স্বাক্ষরিত এক চিঠিতে মোঃ আফতাব মজুমদারকে স্থায়ী ভাবে বহিষ্কারের আদেশ দেওয়া হয়৷ চিঠিতে, মোঃ আফতাব মজুমদারের বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে মর্মে উল্লেখ করে এনসিপি'র চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব এর নির্দেশক্রমে তাঁকে চট্টগ্রাম মহানগর এনসিপি'র সদস্য পদ থেকে স্থায়ী ভাবে বহিষ্কারের কথা বলা হয়েছে৷
চট্টগ্রামে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ও আশ্বাসে আবাসিক হোটেল কক্ষে নিয়ে গিয়ে ধর্ষনের অভিযোগে করা মামলায় গতকাল (২২ জুলাই) গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)' চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আফতাব মজুমদার জয়কে সংগঠন থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে৷
বৃহস্পতিবার (২৩ জুলাই) চট্টগ্রাম মহানগর এনসিপি'র দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) রিদুয়ান হৃদয় স্বাক্ষরিত এক চিঠিতে মোঃ আফতাব মজুমদারকে স্থায়ী ভাবে বহিষ্কারের আদেশ দেওয়া হয়৷
চিঠিতে, মোঃ আফতাব মজুমদারের বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে মর্মে উল্লেখ করে এনসিপি'র চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব এর নির্দেশক্রমে তাঁকে চট্টগ্রাম মহানগর এনসিপি'র সদস্য পদ থেকে স্থায়ী ভাবে বহিষ্কারের কথা বলা হয়েছে৷
What's Your Reaction?