এনসিপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। মঙ্গলবার (৩ মার্চ) রাতে এক বার্তায় এনসিপির মিডিয়া বিভাগ এই তথ্য জানিয়েছে। বার্তায় বলা হয়, বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ও এনসিপি নেতাদের মধ্যে সাক্ষাৎ হবে। তবে কোথায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি দলটি। দুই দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার পর তিনি দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। আরও পড়ুনমার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় সফরসূচি অনুযায়ী, পল কাপুর বুধবার (৪ মার্চ) ড. পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। এদিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সফরের শেষদিন বৃহস্পতিবার (৫ মার্
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে এক বার্তায় এনসিপির মিডিয়া বিভাগ এই তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ও এনসিপি নেতাদের মধ্যে সাক্ষাৎ হবে। তবে কোথায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি দলটি।
দুই দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার পর তিনি দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তারা।
আরও পড়ুন
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়
সফরসূচি অনুযায়ী, পল কাপুর বুধবার (৪ মার্চ) ড. পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। এদিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
সফরের শেষদিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতেও অংশ নেবেন তিনি।
এনএস/ইএ
What's Your Reaction?