এনসিপি নেতার বিরুদ্ধে অবৈধভাবে বালু তোলার অভিযোগ

রংপুরের পীরগাছায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।  শুক্রবার (৭ আগস্ট) বিকেলে সরেজমিনে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর নামাচর এলাকায় গিয়ে দেখা যায়, তিস্তা নদীর তীররক্ষা বাঁধ সংলগ্ন এলাকায় অবাধে ড্রেজার চালিয়ে বালু তোলা হচ্ছে।  অভিযুক্ত এনসিপি নেতার নাম রুবেল মিয়া। তিনি উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন এনসিপির সদস্য সচিব। স্থানীয় সূত্র জানায়, এনসিপি নেতা রুবেল মিয়া তিন দিন ধরে সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। ড্রেজার বসিয়ে এভাবে বালু তোলার কারণে স্থানীয় কৃষি জমি ও নদী তীররক্ষা বাঁধ হুমকির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এনসিপি নেতা রুবেল মিয়া বলেন, আমি সরকারি রাস্তার কাজ করার জন্যই মূলত বালু উত্তোলন করছি। বিষয়টি উপজেলা প্রকৌশলীসহ সবাই অবগত আছেন এবং এতে তাদের অনুমতিও রয়েছে। তবে তার এই দাবি অস্বীকার করেছেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি। তিনি বলেন, বালু উত্তোলনের সঙ্গে উপজেলা প্রকৌশল দপ্তর কিংবা প্রশাসনের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আ

এনসিপি নেতার বিরুদ্ধে অবৈধভাবে বালু তোলার অভিযোগ

রংপুরের পীরগাছায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। 

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে সরেজমিনে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর নামাচর এলাকায় গিয়ে দেখা যায়, তিস্তা নদীর তীররক্ষা বাঁধ সংলগ্ন এলাকায় অবাধে ড্রেজার চালিয়ে বালু তোলা হচ্ছে। 

অভিযুক্ত এনসিপি নেতার নাম রুবেল মিয়া। তিনি উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন এনসিপির সদস্য সচিব।

স্থানীয় সূত্র জানায়, এনসিপি নেতা রুবেল মিয়া তিন দিন ধরে সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। ড্রেজার বসিয়ে এভাবে বালু তোলার কারণে স্থানীয় কৃষি জমি ও নদী তীররক্ষা বাঁধ হুমকির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এনসিপি নেতা রুবেল মিয়া বলেন, আমি সরকারি রাস্তার কাজ করার জন্যই মূলত বালু উত্তোলন করছি। বিষয়টি উপজেলা প্রকৌশলীসহ সবাই অবগত আছেন এবং এতে তাদের অনুমতিও রয়েছে।

তবে তার এই দাবি অস্বীকার করেছেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি। তিনি বলেন, বালু উত্তোলনের সঙ্গে উপজেলা প্রকৌশল দপ্তর কিংবা প্রশাসনের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।

উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন জানান, ড্রেজার দিয়ে বালু তোলার বিষয়টি তার জানা ছিল না, অভিযোগটি তিনি খোঁজ নিয়ে দেখবেন।

ড্রেজার বসিয়ে নদী ও বাঁধের ক্ষতি করে বালু উত্তোলনের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow