এনসিপিতে যুক্ত হচ্ছে নতুন ২ সহযোগী সংগঠন, আত্মপ্রকাশ কবে?

ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমশক্তি ও নারীশক্তির পর আরও নতুন দুই সহযোগী সংগঠন যুক্ত হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে। এতে দলটির সাংগঠনিক কাঠামো আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা। এনসিপির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নিজেদের সাংগঠনিক বিস্তার আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে দলটি। ঈদের পরপরই গঠিত হবে নতুন দুটি সহযোগী সংগঠন। ‘জাতীয় কৃষক শক্তি’ ও ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’ নামে সংগঠন দুটি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে পারে। ইতোমধ্যে দলীয় ফোরামে এ দুই সংগঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কৃষি খাতের সঙ্গে সংশ্লিষ্ট মানুষ এবং সামাজিক ও মানবিক কার্যক্রমে যুক্ত স্বেচ্ছাসেবীদের সংগঠিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে দলটি বিভিন্ন পেশাভিত্তিক মানুষের অংশগ্রহণ আরও বাড়াতে চায়। দলটির একাধিক নেতারা জানান, দেশের বৃহৎ একটি জনগোষ্ঠী কৃষির সঙ্গে সম্পৃক্ত হলেও রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ তুলনামূলক কম। কৃষক শক্তি গঠনের মাধ্যমে এই খাতের মানুষের দাবি-দাওয়া তুলে ধরে তাদের সরাসরি সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। একইভাবে স্বেচ্ছাসেবক শক্তি সামাজিক কার্যক্রম, দুর্

এনসিপিতে যুক্ত হচ্ছে নতুন ২ সহযোগী সংগঠন, আত্মপ্রকাশ কবে?

ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমশক্তি ও নারীশক্তির পর আরও নতুন দুই সহযোগী সংগঠন যুক্ত হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে। এতে দলটির সাংগঠনিক কাঠামো আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা।

এনসিপির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নিজেদের সাংগঠনিক বিস্তার আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে দলটি। ঈদের পরপরই গঠিত হবে নতুন দুটি সহযোগী সংগঠন। ‘জাতীয় কৃষক শক্তি’ ও ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’ নামে সংগঠন দুটি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে পারে। ইতোমধ্যে দলীয় ফোরামে এ দুই সংগঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কৃষি খাতের সঙ্গে সংশ্লিষ্ট মানুষ এবং সামাজিক ও মানবিক কার্যক্রমে যুক্ত স্বেচ্ছাসেবীদের সংগঠিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে দলটি বিভিন্ন পেশাভিত্তিক মানুষের অংশগ্রহণ আরও বাড়াতে চায়।

দলটির একাধিক নেতারা জানান, দেশের বৃহৎ একটি জনগোষ্ঠী কৃষির সঙ্গে সম্পৃক্ত হলেও রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ তুলনামূলক কম। কৃষক শক্তি গঠনের মাধ্যমে এই খাতের মানুষের দাবি-দাওয়া তুলে ধরে তাদের সরাসরি সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। একইভাবে স্বেচ্ছাসেবক শক্তি সামাজিক কার্যক্রম, দুর্যোগ মোকাবিলা ও জনসেবামূলক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখবে।

নতুন সংগঠন দুটির বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। দলের শীর্ষ নেতারা সাংগঠনিক বিস্তার নিয়ে কাজ শুরুর নির্দেশ দিয়েছেন। ঈদের পরই কেন্দ্রীয়ভাবে উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow