এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-সানি-রিফাত রশীদ

আমার বাংলাদেশ (এবি) পার্টি, আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের অন্তত ৩৫ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।   রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা। এনসিপিতে নতুন যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক সভাপতি রিফাত রশীদ, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল হক সানি প্রমুখ।   আরও পড়ুনঅতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম এস আলমের হাতে ইসলামীসহ ৫ ব্যাংকের নিয়ন্ত্রণ ফেরাতে মতিঝিলে অবস্থান  আলী আহসান জুনায়েদ বলেন, রাষ্ট্রের যে পরিবর্তন আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আনতে চেয়েছি, আমরা দেশটাকে সাধারণ মানুষের জন্য গড়তে চেয়েছি। বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি সংস্কারের প্রশ্নে জনগণের মধ্যে হতাশা কাজ করছে। আমরা যেন গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে পারি সেজন্য এনসিপিতে যোগ দিয়েছি।   সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- এনসিপির আহ্বায়

এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-সানি-রিফাত রশীদ

আমার বাংলাদেশ (এবি) পার্টি, আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের অন্তত ৩৫ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।  

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা।

এনসিপিতে নতুন যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক সভাপতি রিফাত রশীদ, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল হক সানি প্রমুখ।  

আরও পড়ুন
অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম 
এস আলমের হাতে ইসলামীসহ ৫ ব্যাংকের নিয়ন্ত্রণ ফেরাতে মতিঝিলে অবস্থান 

আলী আহসান জুনায়েদ বলেন, রাষ্ট্রের যে পরিবর্তন আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আনতে চেয়েছি, আমরা দেশটাকে সাধারণ মানুষের জন্য গড়তে চেয়েছি। বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি সংস্কারের প্রশ্নে জনগণের মধ্যে হতাশা কাজ করছে। আমরা যেন গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে পারি সেজন্য এনসিপিতে যোগ দিয়েছি।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।

এনএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow