এনসিপির এক কমিটির কার্যক্রম স্থগিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দিনাজপুরের পার্বতীপুর উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (০৩ জুন) বিকেলে এনসিপির ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  দিনাজপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাংগঠনিক সম্পাদক সোহেল সাজ্জাদ, জোবাইদুল হক, রিয়াজ উদ্দিন, মিনহাজ জামান, একরামুল হক আবির ও মো. জাহিদ হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়, গত ২ জুন পার্বতীপুর এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জেলা সাংগঠনিক নির্দেশনা অনুয়ায়ী পার্বতীপুর উপজেলা এনসিপি-এর গত ২ জুন তারিখে স্মারক নং এনসিপি/দিন/কমিটি/২০২৬/০৩ প্রকাশিত কমিটি যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া ও অনুমোদন ছাড়া গঠন হওয়ায় এ কমিটির সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।  সংশ্লিষ্ট সব নেতাকর্মীকে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার আহ্বান জানানো হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।  এর আগে মঙ্গলবার (০২ জুন) ৫১ সদস্যবিশিষ্ট এনসিপির পার্বতীপুর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে আওয়ামী লীগ

এনসিপির এক কমিটির কার্যক্রম স্থগিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দিনাজপুরের পার্বতীপুর উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (০৩ জুন) বিকেলে এনসিপির ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

দিনাজপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাংগঠনিক সম্পাদক সোহেল সাজ্জাদ, জোবাইদুল হক, রিয়াজ উদ্দিন, মিনহাজ জামান, একরামুল হক আবির ও মো. জাহিদ হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়, গত ২ জুন পার্বতীপুর এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জেলা সাংগঠনিক নির্দেশনা অনুয়ায়ী পার্বতীপুর উপজেলা এনসিপি-এর গত ২ জুন তারিখে স্মারক নং এনসিপি/দিন/কমিটি/২০২৬/০৩ প্রকাশিত কমিটি যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া ও অনুমোদন ছাড়া গঠন হওয়ায় এ কমিটির সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। 

সংশ্লিষ্ট সব নেতাকর্মীকে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার আহ্বান জানানো হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। 

এর আগে মঙ্গলবার (০২ জুন) ৫১ সদস্যবিশিষ্ট এনসিপির পার্বতীপুর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সঙ্গে অনেকের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। কমিটিতে প্রকৌশলী শহিদুল ইসলামকে আহ্বায়ক ও লোকমান হোসেনকে (খোকন) সদস্য সচিব করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow