এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি এবং অন্যজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে। রোববার (১৯ জুলাই) ও মঙ্গলবার (২১ জুলাই) কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরে পৃথক এই নোটিশ দুটি জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সোনাগাজী উপজেলা কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন। নোটিশে উল্লেখ করা হয়, ফেনীর সোনাগাজী উপজেলার আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব আকবর হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে। তার ব্যাখ্যা পর্যালোচনা শেষে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।  অন্যদিকে, ফেনী জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিন সজীবের বিরুদ্ধেও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভি

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি এবং অন্যজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) ও মঙ্গলবার (২১ জুলাই) কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরে পৃথক এই নোটিশ দুটি জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সোনাগাজী উপজেলা কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।

নোটিশে উল্লেখ করা হয়, ফেনীর সোনাগাজী উপজেলার আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব আকবর হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে অভিযোগের বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে। তার ব্যাখ্যা পর্যালোচনা শেষে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। 

অন্যদিকে, ফেনী জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিন সজীবের বিরুদ্ধেও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিত জবাব দিতে হবে।

এ বিষয়ে সুজাউদ্দিন সজীব বলেন, ‘সোনাগাজীতে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে বিশৃঙ্খলার অভিযোগে আমাকে শোকজ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই আমি লিখিত জবাব দেব।’

একই অভিযোগে সাময়িক অব্যাহতি পাওয়া আকবর হোসেন বলেন, ‘আমাকেও সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়ে শোকজ করা হয়েছে। আমিও নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগের জবাব দেব।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow