এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন
চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রোববার (১২ জুলাই) কুমিল্লা মহানগর ও হোমনায় এবং সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার তিনটি স্পটে দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা স্থগিত করা হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে দলটির মিডিয়া সেল। এতে বলা হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে। উল্লেখ্য, শনিবার বিকেল ৩টায় চাঁদপুর সদরে এবং সন্ধ্যা ৬টায় মতলব উত্তরের দুটি পদযাত্রা যথাসময়ে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে উত্তরাঞ্চলের রাজশাহীর গোদাগাড়ীতে শনিবার বিকেল ৩টায় এবং চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে সন্ধ্যা ৬টায় জুলাই পদযাত্রা যথানিয়মে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রোববার (১২ জুলাই) কুমিল্লা মহানগর ও হোমনায় এবং সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার তিনটি স্পটে দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা স্থগিত করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে দলটির মিডিয়া সেল।
এতে বলা হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।
উল্লেখ্য, শনিবার বিকেল ৩টায় চাঁদপুর সদরে এবং সন্ধ্যা ৬টায় মতলব উত্তরের দুটি পদযাত্রা যথাসময়ে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে উত্তরাঞ্চলের রাজশাহীর গোদাগাড়ীতে শনিবার বিকেল ৩টায় এবং চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে সন্ধ্যা ৬টায় জুলাই পদযাত্রা যথানিয়মে অনুষ্ঠিত হবে।
What's Your Reaction?