এনসিপির নির্বাচনী পথযাত্রায় যোগ দিতে নাটোর আসছেন আসিফ মাহমুদ

নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী প্রফেসর জার্জিস কাদির বাবু (শাপলা কলি)–এর পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিংড়া বাসস্ট্যান্ডে তাঁর পক্ষে নির্বাচনী পথযাত্রায় অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখপাত্র ও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। বিষয়টি নিশ্চিত করে এনসিপি নেতা ফয়সাল আহমেদ জানান, সকাল ১০টায় সিংড়া বাসস্ট্যান্ডে পথযাত্রাটি অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি থাকবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, এ পথযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের কাছে জোট প্রার্থী প্রফেসর জার্জিস কাদির বাবুর বার্তা পৌঁছে দেওয়া হবে এবং ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। ইতিমধ্যে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া তার একটি ফেসবুক পোষ্টে লিখেছেন, আগামীকাল সকাল ১০ টায় থাকছি নাটোর সিংড়া বাস স্ট্যান্ডে নির্বাচনী পদযাত্রায়।

এনসিপির নির্বাচনী পথযাত্রায় যোগ দিতে নাটোর আসছেন আসিফ মাহমুদ

নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী প্রফেসর জার্জিস কাদির বাবু (শাপলা কলি)–এর পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার হচ্ছে।

আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিংড়া বাসস্ট্যান্ডে তাঁর পক্ষে নির্বাচনী পথযাত্রায় অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখপাত্র ও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

বিষয়টি নিশ্চিত করে এনসিপি নেতা ফয়সাল আহমেদ জানান, সকাল ১০টায় সিংড়া বাসস্ট্যান্ডে পথযাত্রাটি অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি থাকবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ পথযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের কাছে জোট প্রার্থী প্রফেসর জার্জিস কাদির বাবুর বার্তা পৌঁছে দেওয়া হবে এবং ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

ইতিমধ্যে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া তার একটি ফেসবুক পোষ্টে লিখেছেন, আগামীকাল সকাল ১০ টায় থাকছি নাটোর সিংড়া বাস স্ট্যান্ডে নির্বাচনী পদযাত্রায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow