এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তিতে যোগ দিয়েছেন বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের চার সদস্য। গতকাল সোমবার রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে এ যোগদান সম্পন্ন হয়।  নতুন যোগদান করা যুবশক্তি নেতারা হলেন- জ্যাকসন গমেজ, রাসেল রোমান রোজারিও, হিমেল গমেজ ও জীবন স্লান। জাতীয় যুবশক্তির আহ্বায়ক ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম, যুবশক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ফরহাদ সোহেলসহ নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন। যুবশক্তিতে নতুন যোগদান করা এই নেতারা কে কোন দায়িত্ব পালন করবেন তা পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল। এনএস/এমআরএম

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তিতে যোগ দিয়েছেন বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের চার সদস্য। গতকাল সোমবার রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে এ যোগদান সম্পন্ন হয়। 

নতুন যোগদান করা যুবশক্তি নেতারা হলেন- জ্যাকসন গমেজ, রাসেল রোমান রোজারিও, হিমেল গমেজ ও জীবন স্লান।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম, যুবশক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ফরহাদ সোহেলসহ নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।

যুবশক্তিতে নতুন যোগদান করা এই নেতারা কে কোন দায়িত্ব পালন করবেন তা পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল।

এনএস/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow