লেবাননে শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলার নিন্দা জর্ডানের
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। হামলায় এক ফরাসি সেনা নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় ফ্রান্সের প্রতি সংহতি প্রকাশ করেছে দেশটি। খবর আলজাজিরার।
শনিবার জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলাটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলের ফরাসি কন্টিনজেন্টকে লক্ষ্য করে চালানো হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আল-মাজালি বলেন, এ ঘটনায় আম্মান প্যারিসের পাশে রয়েছে। তিনি একে বেদনাদায়ক ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে ফরাসি সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
একই সঙ্গে নিহত সেনার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করে জর্ডান।