এপস্টেইন ফাইল নিয়ে যা বললেন কঙ্গনা

আলোচিত এপস্টেইন ফাইলস ফাঁসের পর বিশ্বজুড়ে নেমে এসেছে তীব্র ঝড়— ক্ষমতার অলিন্দে লুকিয়ে থাকা অন্ধকার বাস্তবতা সামনে আসতেই বদলে যাচ্ছে বহু পরিচিত মুখের চেনা ছবি। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ঘিরে প্রকাশিত নথিতে প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে আসায় ক্ষোভ, বিস্ময় আর আতঙ্কে ফুঁসছে আন্তর্জাতিক অঙ্গন। এই উত্তাল মুহূর্তে নীরবতা ভেঙে তীব্র প্রতিক্রিয়া জানালেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্টে কঙ্গনা তার মনের ক্ষোভ উগরে দেন। এপস্টেইন ফাইলে বর্ণিত তথ্যগুলোকে বিরক্তিকর আখ্যা দিয়ে তিনি লেখেন, ‘এপস্টেইন ফাইলস সম্পর্কে পড়া এবং জানা সত্যিই খুব যন্ত্রণাদায়ক। অপরাধ সবখানেই ঘটে, কিন্তু এখানে অপরাধকে যেভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে, তাতে মনে হচ্ছে এটা যেন কোনো ফ্যাশন।’ শৈশবের আইকনদের এমন জঘন্য কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করে কঙ্গনা বলেন, ‘ছোটবেলা থেকে আমরা যাদের আদর্শ মেনেছি- সেসব সংগীতশিল্পী, অভিনেতা, রাজনীতিবিদ ও পরিচালকরা কীভাবে অল্পবয়সী নারী ও শিশুদের ওপর নির্যাতন চালাত, তা ভাবলে গা শিউরে ওঠে। বিখ্যাত ও ক্ষমতাশীল ব্যক

এপস্টেইন ফাইল নিয়ে যা বললেন কঙ্গনা

আলোচিত এপস্টেইন ফাইলস ফাঁসের পর বিশ্বজুড়ে নেমে এসেছে তীব্র ঝড়— ক্ষমতার অলিন্দে লুকিয়ে থাকা অন্ধকার বাস্তবতা সামনে আসতেই বদলে যাচ্ছে বহু পরিচিত মুখের চেনা ছবি। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ঘিরে প্রকাশিত নথিতে প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে আসায় ক্ষোভ, বিস্ময় আর আতঙ্কে ফুঁসছে আন্তর্জাতিক অঙ্গন। এই উত্তাল মুহূর্তে নীরবতা ভেঙে তীব্র প্রতিক্রিয়া জানালেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্টে কঙ্গনা তার মনের ক্ষোভ উগরে দেন। এপস্টেইন ফাইলে বর্ণিত তথ্যগুলোকে বিরক্তিকর আখ্যা দিয়ে তিনি লেখেন, ‘এপস্টেইন ফাইলস সম্পর্কে পড়া এবং জানা সত্যিই খুব যন্ত্রণাদায়ক। অপরাধ সবখানেই ঘটে, কিন্তু এখানে অপরাধকে যেভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে, তাতে মনে হচ্ছে এটা যেন কোনো ফ্যাশন।’

শৈশবের আইকনদের এমন জঘন্য কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করে কঙ্গনা বলেন, ‘ছোটবেলা থেকে আমরা যাদের আদর্শ মেনেছি- সেসব সংগীতশিল্পী, অভিনেতা, রাজনীতিবিদ ও পরিচালকরা কীভাবে অল্পবয়সী নারী ও শিশুদের ওপর নির্যাতন চালাত, তা ভাবলে গা শিউরে ওঠে। বিখ্যাত ও ক্ষমতাশীল ব্যক্তিদের নিয়ে আমার ধারণা পুরোপুরি বদলে গেছে।’
বিশ্বের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি খুব হতাশ। ভবিষ্যৎ নিয়ে কোনো আশা খুঁজে পাচ্ছি না। তবে আমি নিশ্চিত, ভারতের কৃষ্টি-কালচার, মূল্যবোধ এবং সনাতন ধর্মই হলো সেই সমাধান, যা আজ সারা বিশ্ব খুঁজছে।’

তার কথায়, ‘আমাদের পুরাণের সুর-অসুর আর দেবতা-রাক্ষসের গল্পগুলো আজ যেন জীবন্ত হয়ে উঠেছে। এখন মানুষকে বেছে নিতে হবে তারা ঈশ্বরের পক্ষে থাকবে নাকি দানবদের।’

এদিকে ২০২৬ সালে কঙ্গনার হাতে রয়েছে বেশ কয়েকটি প্রজেক্ট। তার মধ্যে উল্লেখযোগ্য মনোজ তাপাডিয়ার পরিচালনায় নির্মিতব্য সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’ ও কুইন  সিনেমা। বর্তমানে দুই সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow