এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

নেসলে বাংলাদেশ পিএলসি বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এফআইসিসিআই (FICCI) এফডিআই সম্মেলন ২০২৬-এ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সঙ্গে যৌথ উদ্যোগে উদ্ভাবিত একটি পুষ্টি সমাধান তুলে ধরেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এই অংশীদারত্ব বাংলাদেশের পুষ্টি উন্নয়ন এবং ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে দুই প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। এ সহযোগিতার মাধ্যমে পুষ্টিগ্রো+ (PUSHTIGROW+) নামে সিরিয়ালভিত্তিক একটি মাইক্রোনিউট্রিয়েন্ট পুষ্টি সমাধান তৈরি করা হয়েছে, যা পাঁচ বছর ও তদূর্ধ্ব শিশুদের জন্য উপযোগী। নেসলে বাংলাদেশ ও বিসিএসআইআরের যৌথ উদ্যোগে তৈরি এই পুষ্টি সমাধান দৈনন্দিন ঘরে রান্না করা খাবারের সঙ্গে সহজেই মিশিয়ে খাওয়া যায়। এতে রয়েছে প্রোবায়োটিক, আয়রন, জিংক এবং প্রয়োজনীয় ভিটামিন, যা শিশুদের পুষ্টি ঘাটতি পূরণে সহায়তা করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অন্যান্য বিশিষ্ট অতিথি নেসলে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় তারা উদ্ভাবনী পুষ্টি সমাধানটির প্রশংসা করেন। বিসিএসআইআরের চেয়ারম্যান ডা. সামিনা আহমেদ বলেন, বিসিএসআইআ

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ
নেসলে বাংলাদেশ পিএলসি বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এফআইসিসিআই (FICCI) এফডিআই সম্মেলন ২০২৬-এ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সঙ্গে যৌথ উদ্যোগে উদ্ভাবিত একটি পুষ্টি সমাধান তুলে ধরেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এই অংশীদারত্ব বাংলাদেশের পুষ্টি উন্নয়ন এবং ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে দুই প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। এ সহযোগিতার মাধ্যমে পুষ্টিগ্রো+ (PUSHTIGROW+) নামে সিরিয়ালভিত্তিক একটি মাইক্রোনিউট্রিয়েন্ট পুষ্টি সমাধান তৈরি করা হয়েছে, যা পাঁচ বছর ও তদূর্ধ্ব শিশুদের জন্য উপযোগী। নেসলে বাংলাদেশ ও বিসিএসআইআরের যৌথ উদ্যোগে তৈরি এই পুষ্টি সমাধান দৈনন্দিন ঘরে রান্না করা খাবারের সঙ্গে সহজেই মিশিয়ে খাওয়া যায়। এতে রয়েছে প্রোবায়োটিক, আয়রন, জিংক এবং প্রয়োজনীয় ভিটামিন, যা শিশুদের পুষ্টি ঘাটতি পূরণে সহায়তা করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অন্যান্য বিশিষ্ট অতিথি নেসলে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় তারা উদ্ভাবনী পুষ্টি সমাধানটির প্রশংসা করেন। বিসিএসআইআরের চেয়ারম্যান ডা. সামিনা আহমেদ বলেন, বিসিএসআইআরের বৈজ্ঞানিক দক্ষতা এবং নেসলের বৈশ্বিক পুষ্টিবিষয়ক অভিজ্ঞতার সমন্বয়ের মাধ্যমে আমরা বাংলাদেশের উন্নয়ন সক্ষমতাকে আরও শক্তিশালী করেছি। এ ধরনের সহযোগিতা সরকারি ও বেসরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে। নেসলে বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউইক্রেমা বলেন, বিসিএসআইআরের সঙ্গে আমাদের যৌথ উদ্যোগের ফল হলো পুষ্টিগ্রো+, যা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পুষ্টির একটি সাশ্রয়ী সমাধান এবং মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি মোকাবিলায় আমাদের অঙ্গীকারের প্রতিফলন। তিনি আরও বলেন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নেসলে বাংলাদেশ জানায়, বাংলাদেশ যখন অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন জাতীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বিজ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করতে তারা অঙ্গীকারবদ্ধ। এসব উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং দেশের মানুষের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক মূল্য সৃষ্টি করতে সহায়তা করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow