এবার অর্জুনের পাশে জাহ্নবী

বলিউডের ঝলমলে আলোয় দাঁড়িয়ে থেকেও ভেতরে ভেতরে এক গভীর অন্ধকারে ডুবে ছিলেন অর্জুন কাপুর। ক্যামেরার সামনে হাসি, প্রিমিয়ারে আত্মবিশ্বাসী উপস্থিতি; কিন্তু সবকিছুর আড়ালে জমে উঠেছিল দীর্ঘদিনের মানসিক হেনস্তা আর বিষণ্ণতার ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ কিছু পোস্টে তিনি বারবার বুঝিয়েছেন, যুদ্ধটা ছিল নিজের সঙ্গেই। তবে এবার ভাইয়ের এই কঠিন সময় ও হেনস্তা নিয়ে মুখ খুললেন বোন জাহ্নবী কাপুর।  ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, তারকাদের নাম ব্যবহার করে অনেকে সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করে। তার মতে, আজকের দিনে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশায় মত্ত। কেউ যখন কোনো তারকার নাম ব্যবহার করে বিতর্ক তৈরি করে, তখন বুঝতে হবে তারা আসলে সেই নামটিকে পুঁজি করে নিজেদের প্রচার চাইছে। জাহ্নবী বলেন, ‘অনেকে বিতর্ক তৈরি করে খ্যাতি বাড়াতে চায়। এটাকে ব্যক্তিগতভাবে নেওয়া ঠিক নয়। কেউ ভিডিও বানালে বা কটাক্ষ করলে তা মনে গেঁথে রাখলে কষ্ট বাড়বে। দিনশেষে সবাই যার যার কাজ করছে এবং সংসার চালানোর চেষ্টা করছে। তাই এসব বিষয়কে খুব গভীরে নেওয়া উচিত নয়।’ তবে ভাই অর্জুনের ক্ষেত্রে বিষয়টি যে সহ্যের সীমা ছ

এবার অর্জুনের পাশে জাহ্নবী

বলিউডের ঝলমলে আলোয় দাঁড়িয়ে থেকেও ভেতরে ভেতরে এক গভীর অন্ধকারে ডুবে ছিলেন অর্জুন কাপুর। ক্যামেরার সামনে হাসি, প্রিমিয়ারে আত্মবিশ্বাসী উপস্থিতি; কিন্তু সবকিছুর আড়ালে জমে উঠেছিল দীর্ঘদিনের মানসিক হেনস্তা আর বিষণ্ণতার ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ কিছু পোস্টে তিনি বারবার বুঝিয়েছেন, যুদ্ধটা ছিল নিজের সঙ্গেই। তবে এবার ভাইয়ের এই কঠিন সময় ও হেনস্তা নিয়ে মুখ খুললেন বোন জাহ্নবী কাপুর। 

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, তারকাদের নাম ব্যবহার করে অনেকে সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করে। তার মতে, আজকের দিনে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশায় মত্ত। কেউ যখন কোনো তারকার নাম ব্যবহার করে বিতর্ক তৈরি করে, তখন বুঝতে হবে তারা আসলে সেই নামটিকে পুঁজি করে নিজেদের প্রচার চাইছে।

জাহ্নবী বলেন, ‘অনেকে বিতর্ক তৈরি করে খ্যাতি বাড়াতে চায়। এটাকে ব্যক্তিগতভাবে নেওয়া ঠিক নয়। কেউ ভিডিও বানালে বা কটাক্ষ করলে তা মনে গেঁথে রাখলে কষ্ট বাড়বে। দিনশেষে সবাই যার যার কাজ করছে এবং সংসার চালানোর চেষ্টা করছে। তাই এসব বিষয়কে খুব গভীরে নেওয়া উচিত নয়।’

তবে ভাই অর্জুনের ক্ষেত্রে বিষয়টি যে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, তা মেনে নিয়েছেন জাহ্নবী। তার কথায়, ‘যখন সমালোচনা কেবল আর সমালোচনা থাকে না বরং হেনস্তায় রূপ নেয়, তখন খুব খারাপ লাগে।’ 

‘আমার ভাইয়ের সঙ্গে ঠিক এটাই হয়েছে। এর পেছনে আসলে কোনো যৌক্তিক কারণ নেই। তাই এ ধরনের নেতিবাচক মানসিকতা থেকে নিজেকে দূরে রাখাই বুদ্ধিমানের কাজ।’

অর্জুনের এই প্রতিকূল সময়ে বোন হিসেবে জাহ্নবীর এই সমর্থন ভক্তদের নজর কেড়েছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, সাইবার বুলিং বা অনলাইন হেনস্তা যে একজন শিল্পীর মানসিক স্বাস্থ্যের ওপর কতটা প্রভাব ফেলে, অর্জুন কাপুর তার অন্যতম উদাহরণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow