এবার আরও বড় শাস্তির কবলে পাঞ্জাবের অধিনায়ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) দুর্দান্ত শুরু করেছে পাঞ্জাব কিংস। তবে দল দুর্দান্ত ফর্মে থাকলেও চিন্তায় পড়তে হচ্ছে অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে। স্লো ওভার রেটের কারণে পর পর দুই ম্যাচেই যে শাস্তি পেয়েছেন তিনি।
প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মন্থর বোলিংয়ের জন্য শ্রেয়াসকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও একই অপরাধে শাস্তি পেয়েছেন তিনি। মন্থর বোলিংয়ের জন্য এবার ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে শ্রেয়াসকে।
আইপিএলের নিয়মের ২.২২ ধারা অনুযায়ী এই শাস্তি দেওয়া হয়েছে শ্রেয়াসকে। তবে শুধু শ্রেয়াস নন, দলের ১১ ক্রিকেটার ও ইমপ্যাক্ট প্লেয়ার প্রিয়াংশু আর্যকেও শাস্তি দেওয়া হয়েছে। অধিনায়ক ছাড়া দলের প্রত্যেককে ৬ লাখ রুপি অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ (যে ক্ষেত্রে অর্থের পরিমাণ কম) জরিমানা করা হয়েছে।
২০২৪ সাল পর্যন্ত তিনটি ম্যাচে মন্থর বোলিং করলে সেই দলের অধিনায়ককে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হত। কিন্তু ২০২৫ সাল থেকে নিয়ম বদলেছে। এখন নিষিদ্ধ না করে আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি মাঠে নামার ক্ষেত্রে কিছু বিধিনিষেধও জারি করা হয়। কিন্তু নিষিদ্ধ করা হয় না।
তবে আইপি

তবে আইপিএলের গভর্নিং কাউন্সিল এখন আইসিসির কোড অফ কনডাক্টের সঙ্গে নিজেদের যুক্ত করেছে। অর্থাৎ, বার বার এই অপরাধ করলে ডিমেরিট পয়েন্ট পেতে পাবেন শ্রেয়াস। ৩৬ মাস বা তিন বছর সেই ডিমেরিট পয়েন্ট কার্যকর থাকবে। এই ডিমেরিট পয়েন্টের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হতে পারেন।