এবার এশিয়া প্যাসিফিকে মার্কিন বাহিনীর অভিযান

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে (এশিয়া প্যাসিফিক) নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী জাহাজ এম/টি টিফানিতে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরানকে সহায়তা প্রদানকারী জাহাজগুলোর বিরুদ্ধে চলমান বৈশ্বিক সামুদ্রিক আইন প্রয়োগ কার্যক্রমের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, আমরা স্পষ্ট করে দিয়েছি যে, ইরানকে উপকরণগত সহায়তা প্রদানকারী নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ এবং অবৈধ নেটওয়ার্কের বিরুদ্ধে আমরা বৈশ্বিক সামুদ্রিক প্রয়োগ কার্যক্রম অব্যাহত রাখব।  তারা যেখানেই চলাচল করুক না কেন, অভিযান চলবে।  ইরানের সঙ্গে জড়িত তেল পরিবহন ও আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, এসব জাহাজের মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বাণিজ্য চালানো হচ্ছে। এই অভিযানের ফলে অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্য রুটে আতঙ্ক তৈরি হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি, ওমান সাগর এবং এর আশপাশে চলাচলকারী জাহাজে অভিযান চালিয়েছিল। 

এবার এশিয়া প্যাসিফিকে মার্কিন বাহিনীর অভিযান

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে (এশিয়া প্যাসিফিক) নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী জাহাজ এম/টি টিফানিতে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরানকে সহায়তা প্রদানকারী জাহাজগুলোর বিরুদ্ধে চলমান বৈশ্বিক সামুদ্রিক আইন প্রয়োগ কার্যক্রমের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, আমরা স্পষ্ট করে দিয়েছি যে, ইরানকে উপকরণগত সহায়তা প্রদানকারী নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ এবং অবৈধ নেটওয়ার্কের বিরুদ্ধে আমরা বৈশ্বিক সামুদ্রিক প্রয়োগ কার্যক্রম অব্যাহত রাখব।  তারা যেখানেই চলাচল করুক না কেন, অভিযান চলবে। 

ইরানের সঙ্গে জড়িত তেল পরিবহন ও আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, এসব জাহাজের মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বাণিজ্য চালানো হচ্ছে।

এই অভিযানের ফলে অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্য রুটে আতঙ্ক তৈরি হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি, ওমান সাগর এবং এর আশপাশে চলাচলকারী জাহাজে অভিযান চালিয়েছিল। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow