এবার খাদ্য সংগ্রহ বাড়বে ৩ লাখ টন

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবার আগের চেয়ে প্রায় তিন লাখ টন বেশি খাদ্য সংগ্রহ করবে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশের সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। বাজেট বক্তব্যে মন্ত্রী বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। এ বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন কাজ হলেও আমাদের সরকার এ বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। এ লক্ষ্যে সরকারি পর্যায়ে খাদ্যশস্য ধারণক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে খাদ্যশস্য সংগ্রহের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩৮ লাখ ১৯ হাজার টন, যা ২০২৬-২৭ অর্থবছরে ৪১ লাখ ২৯ হাজার টনে উন্নীতকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, ডিজিটাল খাদ্য ব্যবস্থাপনার লক্ষ্যে ‘কৃষকের অ্যাপ’ এর মাধ্যমে সব উপজেলায় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে। এছাড়া নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়াতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরে খাদ্য গুদামের মোট ধারণক্ষমতা ছিল ২৩ লাখ ১৬ হাজার টন, এটি বাড়িয়ে ২০২৬-২৭ অর্থবছরে সাড়ে ২৪ লাখ টনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্

এবার খাদ্য সংগ্রহ বাড়বে ৩ লাখ টন

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবার আগের চেয়ে প্রায় তিন লাখ টন বেশি খাদ্য সংগ্রহ করবে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশের সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

বাজেট বক্তব্যে মন্ত্রী বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। এ বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন কাজ হলেও আমাদের সরকার এ বিষয়ে অঙ্গীকারাবদ্ধ।

এ লক্ষ্যে সরকারি পর্যায়ে খাদ্যশস্য ধারণক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে খাদ্যশস্য সংগ্রহের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩৮ লাখ ১৯ হাজার টন, যা ২০২৬-২৭ অর্থবছরে ৪১ লাখ ২৯ হাজার টনে উন্নীতকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ডিজিটাল খাদ্য ব্যবস্থাপনার লক্ষ্যে ‘কৃষকের অ্যাপ’ এর মাধ্যমে সব উপজেলায় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে। এছাড়া নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়াতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরে খাদ্য গুদামের মোট ধারণক্ষমতা ছিল ২৩ লাখ ১৬ হাজার টন, এটি বাড়িয়ে ২০২৬-২৭ অর্থবছরে সাড়ে ২৪ লাখ টনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী।

এনএইচ/এএসএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow