এবার জর্ডানের আকাশসীমায় ঢুকল শত্রু ড্রোন

জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা একটি অজ্ঞাত ড্রোন ভূপাতিত করেছে সশস্ত্র বাহিনী। বুধবার জর্ডান নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, উত্তর জর্ডানের জেরাশ গভর্নরেটের বালিলা এলাকায় ড্রোনটি গুলি করে নামানো হয়। এর আগে একইভাবে আরব আমিরাত ও সৌদি আরবে হামলা হয়েছিল। দেশ দুটির বাহিনীও সেগুলো ভূপাতিত করে। জর্ডানের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সামান্য বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ড্রোনটি কোথা থেকে এসেছে বা কার ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ১৫ জনের বেশি আহত হয়েছেন। মঙ্গলবার লেবাননের চিকিৎসা ও স্থানীয় গণমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে। টাইর জেলার দেইর কানুন আল-নাহর শহরে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ ১০ জন নিহত হন। ধ্বংসস্তূপের নিচ থেকে আরও হতাহতদের উদ্ধারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। এছাড়া কফারসির শহরের আল-মাহফারা এলাকায় একটি বাড়িতে হামলায় দুই নারীসহ চারজন নিহত হন। হামলায় ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। নাবাতিয়েহ জেলার হারুফ শহরে পৌর ভবনের কাছে ড্র

এবার জর্ডানের আকাশসীমায় ঢুকল শত্রু ড্রোন

জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা একটি অজ্ঞাত ড্রোন ভূপাতিত করেছে সশস্ত্র বাহিনী। বুধবার জর্ডান নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, উত্তর জর্ডানের জেরাশ গভর্নরেটের বালিলা এলাকায় ড্রোনটি গুলি করে নামানো হয়।

এর আগে একইভাবে আরব আমিরাত ও সৌদি আরবে হামলা হয়েছিল। দেশ দুটির বাহিনীও সেগুলো ভূপাতিত করে।

জর্ডানের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সামান্য বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ড্রোনটি কোথা থেকে এসেছে বা কার ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ১৫ জনের বেশি আহত হয়েছেন। মঙ্গলবার লেবাননের চিকিৎসা ও স্থানীয় গণমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

টাইর জেলার দেইর কানুন আল-নাহর শহরে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ ১০ জন নিহত হন। ধ্বংসস্তূপের নিচ থেকে আরও হতাহতদের উদ্ধারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।

এছাড়া কফারসির শহরের আল-মাহফারা এলাকায় একটি বাড়িতে হামলায় দুই নারীসহ চারজন নিহত হন। হামলায় ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

নাবাতিয়েহ জেলার হারুফ শহরে পৌর ভবনের কাছে ড্রোন হামলায় একজন নিহত হন। অন্যদিকে বিনত জবেইল জেলার ফ্রুন শহরে মোটরসাইকেল লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় আরও একজন নিহত হয়েছেন।

এদিন ইসরায়েলি যুদ্ধবিমান কফাররিমান, কাফরা, কফারদৌনিন, আল-শাহাবিয়া, আল-রাইহান, জাওতার আল-শারকিয়া, আল-কুসাইবা, দেইব্বিন, মারাকা, আল-বাজুরিয়া, আল-মাজাদেল, আল-হাউশ-টাইর এলাকা, দেইর কানুন আল-নাহর এবং নাবাতিয়েহ শহরেও হামলা চালায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow