এবার জায়েদ খানের মুখোমুখি সজল

নিউইয়র্ক থেকে প্রচারিত জনপ্রিয় বাংলা গণমাধ্যম ‘ঠিকানা টিভি’র দর্শকপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর মঞ্চে এবার হাজির হচ্ছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। দুই বাংলার শোবিজ তারকাদের আড্ডায় মুখর এই অনুষ্ঠানের ধারাবাহিকতায়, এবার সজলের উপস্থিতি দর্শকদের জন্য নিয়ে আসছে নতুন চমক ও মনখোলা আলোচনার এক দারুণ পর্ব। এবারের পর্ব নিয়ে জায়েদ খান কালবেলাকে বলেন, ‘প্রথমবার একসঙ্গে আমরা মুখোমুখি হয়েছি। সজলের সঙ্গে অনেক খুনসুটি হয়েছে। তার ‘কন্যা’ গানের সঙ্গে আমরা একসঙ্গে পারফর্ম করেছি। অনেক অজানা কথা ভাগ করেছেন। আশা করি, বরাবরের মতো এবারের পর্বও দর্শক পছন্দ করবেন।’  জানা গেছে, ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে এসে সজল তার অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণা করেছেন। নতুন এই পর্বটি আগামী শুক্রবার (০৫ জুন) বাংলাদেশ সময় রাত ৮ টায় প্রচারিত হবে ঠিকানা-তে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow