এবার টাকার হিসাব প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও গরিব মানুষের জন্য সরকারের বরাদ্দ দেওয়া ১০ লাখ টাকার মানবিক সহায়তা বিতরণের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান এবং সুবিধাভোগীদের নামের তালিকাসহ কিছু ছবিও প্রকাশ করেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে তালিকায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও মোবাইল নম্বর আংশিক গোপন রাখা হয়েছে। তিনি জানান, সরকারি বরাদ্দের আওতায় তালিকাভুক্ত ১,০০০ জনকে নগদ ১,০০০ টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া একই তালিকার আরও ৫০০ জনকে ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, এই সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি। প্রতিটি ওয়ার্ডের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি আরও জানান, যেহেতু একই তালিকা ব্যবহার করা হয়েছে, তাই স্বচ্ছতা নিশ্চিত করতে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও গরিব মানুষের জন্য সরকারের বরাদ্দ দেওয়া ১০ লাখ টাকার মানবিক সহায়তা বিতরণের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান এবং সুবিধাভোগীদের নামের তালিকাসহ কিছু ছবিও প্রকাশ করেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে তালিকায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও মোবাইল নম্বর আংশিক গোপন রাখা হয়েছে।
তিনি জানান, সরকারি বরাদ্দের আওতায় তালিকাভুক্ত ১,০০০ জনকে নগদ ১,০০০ টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া একই তালিকার আরও ৫০০ জনকে ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, এই সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি। প্রতিটি ওয়ার্ডের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
তিনি আরও জানান, যেহেতু একই তালিকা ব্যবহার করা হয়েছে, তাই স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো তালিকাই জনসমক্ষে উন্মুক্ত করা হয়েছে এবং প্রয়োজনে প্রশাসনিক অনুসন্ধানের জন্য তথ্য যাচাই করা যাবে।
What's Your Reaction?